হোম > অর্থনীতি > করপোরেট

ফায়ার সার্ভিসের ৪ কর্মকর্তার উপপরিচালক পদে পদোন্নতি

বিজ্ঞপ্তি

ছবি: ফায়ার সার্ভিস মিডিয়া সেল

উপপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের চার সহকারী পরিচালক পদের কর্মকর্তা। আজ সোমবার (২ মার্চ) বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলনকক্ষে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপপরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।

অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেন বলেন, ‘অধিদপ্তরের মহাপরিচালক আন্তরিক উদ্যোগ আর কার্যকর ব্যবস্থা গ্রহণ করায় এবং মন্ত্রণালয় আন্তরিক সহযোগিতা করায় কাঙ্ক্ষিত সময়ের মধ্যেই এই পদোন্নতি দেওয়া সম্ভব হয়েছে। এ জন্য আমরা আনন্দিত।’ স্বল্পতম সময়ের মধ্যে পদোন্নতির ব্যবস্থা করায় তিনি মহাপরিচালক মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

র‌্যাঙ্ক ব্যাজ পরিধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক পদোন্নতিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘পদোন্নতি শুধু মর্যাদা আর র‌্যাঙ্ক বৃদ্ধি করে না, এটির মাধ্যমে দায়িত্বও বৃদ্ধি পায়। আমি আশা করব, সবাই তাঁদের বর্ধিত দায়িত্ব সততা ও স্বচ্ছতার সঙ্গে যথাযথভাবে পালনের মাধ্যমে তাঁদের পদোন্নতির প্রতিদান দেবেন।’ তিনি উপস্থিত পরিচালক ও উপপরিচালকদের সঙ্গে নিয়ে পদোন্নতিপ্রাপ্তদের র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন উপপরিচালক (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে প্রতিক্রিয়া ব্যক্ত করেন উপপরিচালক (পরিকল্পনা) মো. মনির হোসেন।

র‌্যাঙ্ক ব্যাজ পরিধান অনুষ্ঠানে পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, পিএসসি; পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি; উপপরিচালক, সহকারী পরিচালকসহ বিভিন্ন পদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার।

ইসলামি ব্যাংকিং ও ফাইন্যান্সের বর্তমান অবস্থা নিয়ে ঢাকায় গোলটেবিল আলোচনা

রাজশাহী বিভাগ সমিতি ঢাকার ইফতার মাহফিল অনুষ্ঠিত

সহজ কিস্তিতে নভোএয়ারের টিকিট, ১,৫৬৭ টাকা থেকে শুরু

জেদ্দা-রিয়াদ ও মাসকাটে নির্ধারিত সূচিতেই ইউএস-বাংলার ফ্লাইট পরিচালিত হবে আজ থেকে

নারী উদ্যোক্তাদের পণ্য নিয়ে ‘তারা উদ্যোক্তা মেলা ২০২৬’

সোনালী ব্যাংক ও পপুলার ডায়াগনস্টিকের মধ্যে করপোরেট স্বাস্থ্যসেবা চুক্তি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৪০৫তম সভা অনুষ্ঠিত

আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ল

দেশের রিটেইল চেইন ‘স্বপ্ন’র অংশীদার হচ্ছে জাপানের শীর্ষ প্রতিষ্ঠান মিতসুই

বাংলাদেশে বাজার সম্প্রসারণে এলজি ও ট্রান্সকম ডিজিটালের নতুন পথচলা