হোম > অর্থনীতি > করপোরেট

২০২৪ সালে সর্বোচ্চ বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ বাংলাদেশ

বিজ্ঞপ্তি

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশের সব জীবন বীমা প্রতিষ্ঠানের মধ্যে মেটলাইফ বাংলাদেশ সর্বোচ্চ পরিমাণ বীমা দাবি নিষ্পত্তি করেছে। গত বছর প্রতিষ্ঠানটি মোট ২ হাজার ৮৯৫ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করে। মেটলাইফের দাবি নিষ্পত্তির হার ছিল ৯৭.৭৯ শতাংশ, যা সর্বোচ্চ হারগুলোর মধ্যে অন্যতম।

নিষ্পত্তি করা বীমা দাবির মধ্যে চিকিৎসা ও স্বাস্থ্য সংক্রান্ত দাবির পরিমাণ ছিল ২৩৭ কোটি টাকা এবং মৃত্যুজনিত দাবির পরিমাণ ছিল ১৪০ কোটি টাকা। এছাড়া, মেয়াদ পূর্ণ ও আংশিক মেয়াদ পূর্ণসহ অন্যান্য দাবির পরিমাণ ছিল মোট ২ হাজার ৫১৮ কোটি টাকা।

বিগত ৫ বছরে, অর্থাৎ ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত, মেটলাইফ বাংলাদেশ ১১ হাজার ৪ শ’ কোটিরও বেশি টাকা বীমা দাবি নিষ্পত্তি করেছে।

মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, ‘মেটলাইফ প্রতিশ্রুতি পূরণে অঙ্গীকারবদ্ধ। ২০২৪ সালে সর্বোচ্চ পরিমাণ বীমা দাবির নিষ্পত্তি এরই প্রমাণ। আমাদের গ্রাহকদের প্রয়োজনে আমরা সবসময় তাদের পাশে রয়েছি, প্রতিটি দাবি পরিশোধই আমাদের সেই অঙ্গীকারের প্রতিফলন।’

কোম্পানি ভিত্তিক দাবি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন—

 প্রায় ১০ লক্ষেরও বেশি গ্রাহকের সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানটি বাংলাদেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক জীবন বীমা প্রতিষ্ঠান। বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন—

এনসিসি ব্যাংকের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

সিটিজেনস ব্যাংকের উদ্যোগে ‘ইসলামিক ব্যাংকিং অপারেশনস’ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজিত

ঈদে ‘নগদ’ কেনাকাটায় আকর্ষণীয় ক্যাশব্যাক

ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড ‘ওয়ান শো’ জিতল ডিবিএল সিরামিকসের ‘টাইলচক’

আইএফআইসি ব্যাংক ও ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যে চুক্তি

বেস্ট ডোমেস্টিক এয়ারলাইনস পুরস্কারে ভূষিত হলো ইউএস-বাংলা

বিনা খরচে কারিনা কায়সারের মরদেহ দেশে আনছে ইউএস-বাংলা এয়ারলাইনস

আইডিএলসির ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা

জাইকা সিবিএনএস-২ প্রকল্পে প্রশিক্ষণ পেয়েছেন ৫৫০ জন

ঘরের বাজারের উদ্যোক্তাদের নতুন উদ্যোগ ‘তাবায়া’