হোম > অর্থনীতি > করপোরেট

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫১তম সভা অনুষ্ঠিত

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের ৫১ তম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) পুলিশ হেডকোয়ার্টার্সে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পুলিশ মহাপরিদর্শক ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী আবদুল্লাহ আল–মামুন।

সভায় ২০২৩ সালের ব্যাংকের হিসাব বিবরণী অনুমোদিত হয় এবং ১০ দশমিক ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করা হয়। এ ছাড়া সভায় কয়েকটি বিনিয়োগ প্রস্তাব ও ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন—  মো. কামরুল আহসান,  অ্যাডিশনাল আইজি, অ্যাডমিন, বাংলাদেশ পুলিশ;   এম. খুরশীদ হোসেন,  মহাপরিচালক (অ্যাডিশনাল আইজি), র্যাব;   এস এম রুহুল আমীন, অ্যাডিশনাল আইজি, অ্যান্টি টেররিজম ইউনিট, বাংলাদেশ পুলিশ;   মো. মাজহারুল ইসলাম, অ্যাডিশনাল আইজি, এল অ্যান্ড এএ, বাংলাদেশ পুলিশ;   মো. আতিকুল ইসলাম, অ্যাডিশনাল আইজি, ক্রাইম অ্যান্ড অপারেশন্স, বাংলাদেশ পুলিশ;   আবু হাসান মুহম্মদ তারিক, বিপিএম, অ্যাডিশনাল আইজি, ফাইন্যান্স, বাংলাদেশ পুলিশ;   হাবিবুর রহমান, অ্যাডিশনাল আইজি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, বাংলাদেশ পুলিশ;    মো. আমিনুল ইসলাম,  ডিআইজি, প্রশাসন, বাংলাদেশ পুলিশ;   কাজী জিয়া উদ্দিন, বিপিএম, ডিআইজি, এইচআরএম, বাংলাদেশ পুলিশ;   ড. শোয়েব রিয়াজ আলম, বিপিএম (সেবা), অ্যাডিশনাল ডিআইজি, ডেভেলপমেন্ট রেভিনিউ-১, বাংলাদেশ পুলিশ;   মুনতাসিরুল ইসলাম, অ্যাডিশনাল ডিআইজি, বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ পুলিশ;   সুফিয়ান আহমেদ, অ্যাডিশনাল ডিআইজি এবং পরিচালক, একাডেমিক, পুলিশ স্টাফ কলেজ, বাংলাদেশ পুলিশ;   মাসুদ খান, এফসিএ, এফসিএমএ, স্বতন্ত্র পরিচালক;   কাজী মসিহুর রহমান, স্বতন্ত্র পরিচালক এবং   মসিউল হক চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।

আইডিএলসি ফাইন্যান্স ও সিটিব্যাংক এনএর মধ্যে চুক্তি স্বাক্ষর

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৪০৬তম সভা অনুষ্ঠিত

শেয়ারিং ও সহমর্মিতার অনন্য উদাহরণ: বিসিসিবি উইমেনের ব্যতিক্রমী ঈদমেলা

ডাচ্‌-বাংলা ব্যাংকের সঙ্গে কর্মসংস্থান ব্যাংকের চুক্তি স্বাক্ষর

পূবালী ব্যাংক ও স্কয়ার হাসপাতালের উদ্যোগে ক্রেডিট কার্ড উদ্বোধন

৩.৪ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে ড্যাফোডিলের পিপিএ সই

ইন্টারকন্টিনেন্টাল ঢাকার কর্মীদের এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

বৃহস্পতিবার থেকে ঢাকায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা

এক প্রান্তিকে নগদের সর্বোচ্চ লেনদেনের নতুন রেকর্ড

নভোএয়ারের টিকিটে ১৫% ছাড়, কক্সবাজার ভ্রমণে প্যাকেজ অফার