হোম > অর্থনীতি

এসিআই ফার্মা বিজনেসের বার্ষিক বিপণন সম্মেলন অনুষ্ঠিত

আজকের পত্রিকা ডেস্ক­

এম মহিবুজ জামান, ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা, এসিআই হেলথকেয়ার লিমিটেড (বাম থেকে তৃতীয়), মো. মুহসিন মিয়া, ডিরেক্টর, মার্কেটিং অপারেশন্স (বাম থেকে চতুর্থ), মোহম্মদ আবুল বাশার হাওলাদার, ডিরেক্টর, হেলথকেয়ার অপারেশন্স (বাম থেকে প্রথম), মো. মাহমুদুর রহমান ভুইয়া, ডিরেক্টর, ফিল্ড মার্কেটিং অপারেশন্স (বাম থেকে দ্বিতীয়), ডা. রুমানা দৌলা, ডেপুটি ডিরেক্টর, মেডিকো মার্কেটিং (বাম থেকে পঞ্চম)। ছবি: বিজ্ঞপ্তি

এসিআই ফার্মা বিজনেসের ‘বার্ষিক বিপণন সম্মেলন ২০২৬-২৭’, কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সারা দেশের বিপণনকর্মীরা উপস্থিত ছিলেন।

এসিআই হেলথকেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা এম মহিবুজ জামানের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। বক্তব্যে তিনি ২০২৫-২৬ সালের সাফল্যের কথা তুলে ধরেন এবং এসিআই ফার্মা বাংলাদেশের মানুষের জীবন মান উন্নয়নে নিরলসভাবে অবদান রাখছে— এ কথা পুনর্ব্যক্ত করেন।

হেলথকেয়ার অপারেশন্সের পরিচালক মোহম্মদ আবুল বাশার হাওলাদার ২০২৬-২৭-এর মার্কেট ল্যান্ডস্কেপ এবং কৌশলগত লক্ষ্য নিয়ে বক্তব্য দেন।

মার্কেটিং অপারেশন্সের পরিচালক মো. মুহসিন মিয়া ব্যবসা সম্প্রসারণের চ্যালেঞ্জ মোকাবিলা এবং ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রবৃদ্ধির উৎকর্ষতা অর্জনের লক্ষ্যে উদ্ভাবনী বিপণন কৌশল উপস্থাপন করেন।

ফিল্ড মার্কেটিং অপারেশন্সের পরিচালক মো. মাহমুদুর রহমান ভুইয়া বিপণনের কৌশলগত রোডম্যাপ এবং লক্ষ্য অর্জনের জন্য দিক নির্দেশনা দেন।

মেডিকো মার্কেটিংয়ের ডেপুটি ডিরেক্টর ডা. রুমানা দৌলা আধুনিক ফার্মাসিউটিক্যাল মার্কেটিংয়ের মূলভিত্তি হিসেবে প্রমাণভিত্তিক ক্লিনিক্যাল তথ্যের গুরুত্ব তুলে ধরেন।

২০২৫-২৬ সালের সেরা পারফরমারদের কৃতিত্ব ও অবদানের জন্য পুরস্কৃত করা হয়। প্রেজেন্টেশন, ইন্টারেক্টিভ সেশন, র‍্যাফেল ড্র এবং সাংষ্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।

ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ফের বাড়ল ৪ শতাংশের বেশি

মানুষের হাতে বাড়ছে নগদ টাকা

গাজীপুরের কাঁঠাল: লক্ষ্য এবার বিদেশের বাজার

এশিয়া প্রেস্টিজ সিইও এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ইলেকট্রো মার্টের নুরুল আফছার

তেজগাঁওয়ে ব্র্যাক ব্যাংকের ফ্ল্যাগশিপ ব্র্যাঞ্চ উদ্বোধন

ইউএস-বাংলা বহরে যুক্ত হচ্ছে আরও ২১টি নতুন বোয়িং উড়োজাহাজ, বিনিয়োগ ১৪ হাজার কোটি টাকা

প্রিয় এজেন্টে ক্যাশ আউটের চার্জ কমাল বিকাশ

রাষ্ট্রের ৯ ব্যাংকে খেলাপি ঋণ পৌনে ২ লাখ কোটি টাকার বেশি: অর্থমন্ত্রী

মুজিব বর্ষ উদ্‌যাপনে ব্যয় ৯৮২ কোটি ৯১ লাখ টাকা: সংসদে অর্থমন্ত্রী

৩৩ জীবনবিমা কোম্পানি: গ্রাহকের টাকা নিয়ম ভেঙে ব্যয়