হোম > অর্থনীতি

কমল সোনা-রুপার দাম, প্রতি ভরি কত

আজকের পত্রিকা ডেস্ক­

দাম বাড়ানোর এক দিন পরই দাম কমিয়ে নতুন করে নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেট সোনার প্রতি ভরি ধরা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৯ টাকা, যা গতকাল বুধবার ছিল ২ লাখ ৫২ হাজার ৪৮৯ টাকা। অর্থাৎ গতকালের মূল্য থেকে আজ ৪ হাজার ৫১০ টাকা কমেছে।

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল‍) সকাল ৯টা ১৫ মিনিটে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সার্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করে আজ সকাল ১০টা থেকে সারা দেশে সোনা-রুপার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

বাজুসের তালিকায় আরও দেখা যায়, ২১ ক্যারেট প্রতি ভরি প্রায় ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা এবং ১৮ ক্যারেট প্রতি ভরি প্রায় ২ লাখ ২ হাজার ৮৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার মূল্য প্রতি ভরি প্রায় ১ লাখ ৬৫ হাজার ২৮৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, রুপার ২২ ক্যারেট প্রতি ভরির দাম ৫ হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা গতকাল বুধবার ছিল ৫ হাজার ৮৮৫ টাকা। আর ২১ ক্যারেট প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৪২৪ টাকা এবং ১৮ ক্যারেট প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৬৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া, সনাতন পদ্ধতির রুপার দাম রাখা হয়েছে প্রতি ভরি ৩ হাজার ৪৯৯ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে। এ ছাড়া ক্রেতাদের কাছ থেকে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট আদায় করে তা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

সোনার দাম কমল এবার ৫৪৮২ টাকা

বিএসইসিতে নতুন কমিশন: পুঁজিবাজার সংস্কারে ১০ কর্মসূচি

বাজেট ২০২৬-২৭: ভ্যাট রিটার্নে শেষ হচ্ছে মাসিক হিসাবের চাপ

৩৮ দিনে প্রিমিয়ার ব্যাংকের ১৬৭৮ কোটি টাকার আমানত সংগ্রহ

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ডাচ্-বাংলা ব্যাংকের চুক্তি

আবার মার্কিন শুল্কের ভয়

ইপিবির প্রতিবেদন: মে মাসে রপ্তানি আয় কমেছে ৭.০৯ শতাংশ

প্রত্যেক নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর আরও ১০–১২.৫% শুল্কারোপের পাঁয়তারা যুক্তরাষ্ট্রের

আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য, তেলের দাম বাড়ল আরও ১ শতাংশের বেশি