হোম > অর্থনীতি

বাজেটে মূল্যস্ফীতি রোধে দেওয়া হবে সর্বোচ্চ গুরুত্ব: অর্থ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী বাজেটে মূল্যস্ফীতি রোধে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। তিনি বলেন, বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ও মুদ্রাস্ফীতির সমস্যা রয়েছে, বাংলাদেশ সেগুলো থেকে বাইরে নয়। কৃষিজাত পণ্য ও খাদ্যনিরাপত্তার জন্য সার, বীজ ও সেচের বিদ্যুতে সর্বোচ্চ ভর্তুকি দেওয়া হয়। খাদ্যনিরাপত্তার জন্য শেখ হাসিনার সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করছে।

গতকাল মঙ্গলবার ঢাকায় পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আয়োজিত প্রমোটিং অ্যাগ্রিকালচারাল কমার্শিয়ালাইজেশন অ্যান্ড এন্টারপ্রাইজেস (পেইস) প্রকল্পের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতি সহানুভূতি জানিয়ে অর্থ প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা ও দুর্যোগ পূর্বপ্রস্তুতিতে বিশ্বে রোল মডেল। দেশের দক্ষিণ অঞ্চলের কৃষক, উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে এবং তাদের সহায়তায় দুর্যোগ ব্যবস্থাপনা ও কৃষি মন্ত্রণালয় কাজ করছে। আগামী বাজেটে 
ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ সুবিধা থাকছে।

ওয়াসিকা আয়শা খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার ২০৩১ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের বাংলাদেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ, যেখানে মাথাপিছু আয় বৃদ্ধি পাবে এবং চরম দারিদ্র্যের অবসান হবে। দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের যে অঙ্গীকার রয়েছে, তা অর্জনে বরাবরের মতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পিকেএসএফ।

পিকেএসএফের চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইফাদ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. আর্নড হ্যামেলিয়ার্স। স্বাগত বক্তব্য দেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার।

বিবিএসের জরিপ: ইন্টারনেট ব্যবহার করে না ৪৬.৬% মানুষ

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৭তম সভা অনুষ্ঠিত

১৮৮ প্লাজা ও কর্মকর্তাকে পুরস্কার দিল ওয়ালটন

তীব্র খাদ্যসংকটের দিকে বিশ্ব—বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদের সতর্কতা

জনতা ব্যাংকের ৮৮১তম বোর্ড সভা অনুষ্ঠিত

রাইডারের জন্য ফুডির বিনা মূল্যে দুর্ঘটনা বিমা সুবিধা

বর্ণিল আয়োজনে পাবনায় উদ্‌যাপিত হলো ‘রুচি বৈশাখী উৎসব ১৪৩৩’

খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘আর্ককেইউ–বার্জার অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠিত

বাংলাদেশে প্রথম সমন্বিত ইনসুরটেক অ্যাপ চালু করল ল্যাবএইড

কর্ণফুলী টানেলের আয় বাড়াতে ‘ড্রাই ডক জেটি’ ব্যবহারের পরিকল্পনা