হোম > অর্থনীতি

যে মিশন নিয়ে নেমেছি, তা থেকে এক চুলও নড়ব না: বিএসইসির চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। ছবি: আজকের পত্রিকা

পদত্যাগ না করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন। আজ বৃহস্পতিবার বিএসইসিতে সাংবাদিকদের এ কথা জানান রাশেদ মাকসুদ। তিনি বলেন, ‘আজকে সরকারের সঙ্গে কথা হয়েছে। তারা আমাদের বলেছেন, যে কাজটা করে যাচ্ছি, সেটা যেন করে যাই, আরও জোরদার করি।’

কমিশনের পদত্যাগ চেয়ে বিএসইসির কর্মকর্তা-কর্মচারীদের দাবি ও কর্মবিরতি প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকারের সঙ্গে কথা হয়েছে। আমরা যে মিশন নিয়ে নেমেছি, সেই মিশন থেকে এক চুল পরিমাণ নড়ব না। কোনো ধরনের অন্যায়ের কাছে মাথা নত করব না। আমরা যে কাজ নিষ্ঠা ও নিয়মের সঙ্গে করে আসছি, সেটা করে যাব।’

কর্মকর্তারা কাজে না ফিরলে কী পদক্ষেপ নেওয়া হবে জানতে চাইলে কমিশনার ফারজানা লালারুখ বলেন, ‘তাদের কাজে যোগদানের জন্য আহ্বান জানানো হবে। তারপরেও যদি কাজে না আসলে, সেটা তখন দেখা যাবে।’

গতকাল বুধবার বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের বিএসইসিতে অবরুদ্ধ করে তাদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। পরিস্থিতির অবনতি হলে সেনাবাহিনীর পাহারায় বিকেল সাড়ে তিনটার দিকে চেয়ারম্যান ও কমিশনাররা বিএসইসি ত্যাগ করেন। তাদের পদত্যাগের দাবিতে আজ বৃহস্পতিবার থেকে কর্মবিরতির ঘোষণা দেন কর্মকর্তা-কর্মচারীরা। বিকেলে আগারগাঁওয়ে বিএসইসি ভবনের নিচতলায় কর্মীদের পক্ষে ব্রিফিং করেন নির্বাহী পরিচালক মাহবুবুল আলম। সেই অনুযায়ী আজ কর্মবিরতি পালন শুরু করেন তাঁরা।

আজ দুপুরের পরে সেনাবাহিনী পাহারায় অফিসে আসেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মোহসীন চৌধুরী, আলী আকবর ও ফারজানা লালারুখ। এ সময় তাঁরা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এদিকে বিএসইসির অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করেছে ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)। সমস্যার সমাধানে সংগঠন দুটি সরকারের হস্তক্ষেপ কামনা করেছে।

বিটুমিন সরবরাহে হয়রানি, সরানো হলো যমুনার মহাব্যবস্থাপককে

আইডিএলসির ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা

জাইকা সিবিএনএস-২ প্রকল্পে প্রশিক্ষণ পেয়েছেন ৫৫০ জন

চিনি রপ্তানি নিষিদ্ধ করল ভারত

বাংলাদেশ-চীনের মধ্যে ‘উইন-উইন’ পরিস্থিতি তৈরি সম্ভব: বাণিজ্যমন্ত্রী

সামাজিক প্রতিশ্রুতিতে বড় তহবিল

যমুনা সেতুর পরিত্যক্ত রেললাইন যুক্ত হবে সড়কে, চীনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর

কোরবানির পশুর চামড়ার দাম বর্গফুটে বাড়ল ২-৩ টাকা, ঢাকা ও ঢাকার বাইরে কত

ঘরের বাজারের উদ্যোক্তাদের নতুন উদ্যোগ ‘তাবায়া’

চূড়ান্ত অনুমোদন পেল ৩৩৪৭৪ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প, কী সুফল মিলবে