হোম > অর্থনীতি

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর পুনঃস্থাপন

আজকের পত্রিকা ডেস্ক­

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর পুনঃস্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ছবি: বিজ্ঞপ্তি

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় নেতারা এবং জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক চিকিৎসক কর্মকর্তাদের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রধানমন্ত্রিত্বকালে ২০০২ সালে স্থাপিত জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর পুনঃস্থাপন করা হয়েছে। এই উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ড্যাব সভাপতি অধ্যাপক হারুন উর রশীদ ও মহাসচিব মো. জহিরুল ইসলাম শাকিল উপস্থিত ছিলেন। এ ছাড়া জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপনকালীন পরিচালক অধ্যাপক হাদী ফকির, সাবেক প্রকল্প পরিচালক অধ্যাপক মো. শাহাব উদ্দিন, সদ্য বিদায়ী পরিচালক অধ্যাপক মো. জানে আলম মৃধা এবং ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক এ এস এম এম ক্বাদীর অনুষ্ঠানে অংশ নেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক মো. জিন্নুরাইন নিউটন, অধ্যাপক মিজানুর রহমান মিয়া ও নিটোর পরিচালক অধ্যাপক মো. আবুল কেনান।

জ্বালানি ও ঋণ ছাড়া উন্নয়ন অসম্ভব

মধ্যপ্রাচ্যে রপ্তানি প্রায় বন্ধ, ধাক্কা ইউরোপের বাজারেও

বেতন-বোনাস বকেয়ার শঙ্কা ২৬৬ কারখানায়

জাতিসংঘের প্রিন্সিপালস ফর রেসপনসিবল ব্যাংকিংয়ে সিটি ব্যাংক

রমজান ও ঈদ কেনাকাটায় ১০ হাজার টাকা পর্যন্ত বিকাশ অফার

সনি-স্মার্ট শোরুম এখন বগুড়ায়

কর-জিডিপি বাড়াতে এনবিআরে নতুন টাস্কফোর্স

৪০ লাখের বেশি করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন

ফ্যাশন ও বিউটি পণ্যে ২ কোটি ডলার বিনিয়োগ করছে চীনা কোম্পানি

তরুণ উদ্যোক্তা তৈরিতে এসএমই ফাউন্ডেশন ও সেভ দ্য চিলড্রেনের সমঝোতা স্মারক সই