হোম > অর্থনীতি

স্কয়ার ফার্মার ১০ লাখ শেয়ার কিনবেন রত্না পাত্র

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ভাইস চেয়ারম্যান রত্না পাত্র কোম্পানিটির ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। তিনি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পুঁজিবাজার ও ব্লক মার্কেট থেকে শেয়ারগুলো ক্রয় করবেন বলে গতকাল বৃহস্পতিবার দেশের দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে জানানো হয়েছে।

এর আগে ৬ জানুয়ারি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী ২০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছিলেন। রত্না পাত্র ও তপন চৌধুরী ভাই-বোন এবং স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর সন্তান। বাবার মৃত্যুর পর এখন তাঁরা পরিবারের ব্যবসার দায়িত্ব নিয়েছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেন শেষে স্কয়ার ফার্মার শেয়ারের দাম দাঁড়ায় ২০৯.৮০ টাকা। এই হিসাবে রত্না পাত্রের ১০ লাখ শেয়ারের বাজারমূল্য দাঁড়ায় ২০ কোটি ৯৮ লাখ টাকা, আর তপন চৌধুরীর ২০ লাখ শেয়ারের ঘোষণা অনুযায়ী বাজারমূল্য ছিল প্রায় ৪০ কোটি টাকা।

সোনার দাম ভরিতে ৫৪২৪ টাকা বেড়ে পৌনে ৩ লাখ টাকা

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের পদত্যাগ

মধ্যপ্রাচ্যে সংকট: জ্বালানি-রেমিট্যান্সে নতুন শঙ্কা

মধ্যপ্রাচ্যে সংঘাতের মধ্যে তেলের দাম বেড়েছে, শেয়ার বাজারে পতন

তেলের দাম এক লাফে ১০ শতাংশ বৃদ্ধি, ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ানোর আশঙ্কা

হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ, তেলের দাম বাড়ার শঙ্কা

ইরানে হামলায় তেলের বাজার নিয়ে শঙ্কা

রাজশাহী বিভাগ সমিতি ঢাকার ইফতার মাহফিল অনুষ্ঠিত

সহজ কিস্তিতে নভোএয়ারের টিকিট, ১,৫৬৭ টাকা থেকে শুরু

দোহা-দুবাই-আবুধাবি ছাড়া মধ্যপ্রাচ্যে বিমানের ফ্লাইট স্বাভাবিক