জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান বৈদেশিক বাণিজ্য খাতে ব্যাংকের কার্যক্রম সম্প্রসারণে দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেছেন, বৈদেশিক বাণিজ্য ব্যবসার মাধ্যমে ব্যাংকের নন-ইন্টারেস্ট আয়ের সবচেয়ে বড় সুযোগ তৈরি হয়।
আজ রোববার জনতা ব্যাংক স্টাফ কলেজ, ঢাকায় আয়োজিত ১৫ কর্মদিবসব্যাপী ‘ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড ফিন্যান্স (ব্যাচ ০১/২৬)’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান বৈদেশিক বাণিজ্য ব্যবসায় জনতা ব্যাংকের গৌরবময় ভূমিকার কথা উল্লেখ করে ব্যাংকের বৈদেশিক বাণিজ্য ব্যবসা সম্প্রসারণে নির্দেশনা দেন।
উক্ত প্রশিক্ষণ কোর্সে জনতা ব্যাংকের বিভিন্ন শাখায় কর্মরত ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন। এ ছাড়া অনুষ্ঠানে জনতা ব্যাংক স্টাফ কলেজের ডিজিএমসহ (স্টাফ কলেজ ইনচার্জ) অন্য নির্বাহী কর্মকর্তা ও অনুষদ সদস্যরা উপস্থিত ছিলেন।