হোম > অর্থনীতি

রাষ্ট্রপতির সঙ্গে রিহ্যাব প্রতিনিধিদলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রতিনিধিদল। গতকাল রোববার রিহ্যাব সভাপতি মো. ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি দলে আরও ছিলেন–রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া, ভাইস প্রেসিডেন্ট (১) সাবেক সংসদ সদস্য লায়ন এম. এ. আউয়াল, ভাইস প্রেসিডেন্ট (২) মোহাম্মদ আক্তার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট (৩) ইঞ্জি. আব্দুল লতিফ।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল রিহ্যাবের কার্যক্রম ও তাদের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় তাঁরা বাংলাদেশের আবাসন খাতে রিহ্যাবের অবদানের কথা তুলে ধরেন। এ ছাড়া প্রতিনিধিদল এ খাতে বিরাজমান বিভিন্ন সমস্যার উত্তরণে সরকারের সহযোগিতা কামনা করেন। তাঁরা আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য রিহ্যাব ফেয়ার ২০২৪-এ রাষ্ট্রপতিকে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ‘আবাসন মানুষের অন্যতম মৌলিক চাহিদা। বাংলাদেশে কেউ যেন গৃহহীন না থাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে লক্ষ্যে আশ্রয়নসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছেন।’

আবাসন খাতের উন্নয়ন ও বিকাশে রিহ্যাবের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ক্রেতারা যাতে প্লট বা ফ্ল্যাট ক্রয় করতে গিয়ে কোনো ধরনের হয়রানির শিকার না হয় সে বিষয়ে রিহ্যাব কর্তৃপক্ষকে সচেষ্ট থাকতে হবে।

সিটিজেনস ব্যাংকের উদ্যোগে ‘ইসলামিক ব্যাংকিং অপারেশনস’ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজিত

নতুন ডিজাইনের ৫ টাকার নোট এখন বাজারে

সাতক্ষীরার হিমসাগর আম যাচ্ছে ইউরোপের বাজারে

বড় প্রকল্পে বড় ঋণের বোঝা

ঈদে ‘নগদ’ কেনাকাটায় আকর্ষণীয় ক্যাশব্যাক

ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড ‘ওয়ান শো’ জিতল ডিবিএল সিরামিকসের ‘টাইলচক’

কয়েক দশকের মধ্যে কঠিন সময় অর্থনীতির সামনে

আইএফআইসি ব্যাংক ও ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যে চুক্তি

ঈদে ৭ দিন ব্যাংক বন্ধ, তবে ২৫-২৬ মে খোলা থাকবে যেসব এলাকায়

গ্রামীণ ব্যাংকের সুদহার কমাতে রুল