হোম > অর্থনীতি

মার্চে উড়োজাহাজের জ্বালানির দাম বাড়ল লিটারে ১৭ টাকা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: সংগৃহীত

উড়োজাহাজের জ্বালানি বা জেট এ-১ এর মূল্যহার মার্চ মাসের জন্য সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে প্রতি লিটার জ্বালানির দাম দেশীয় মুদ্রায় ১৭ টাকা ২৯ পয়সা হারে বেড়েছে। আজ রোববার জেট এ-১ (অ্যাভিয়েশন ফুয়েল) এর মূল্যহার সমন্বয় সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে বিইআরসি। রাত ১২টা থেকে নতুন মূল্য প্রযোজ্য ও কার্যকর হবে হবে জানানো হয়।

আজ কমিশনে শুনানিতে গত ৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ সময়ে জেট এ-১ এর প্রকাশিত প্লাটস রেটের গড়, বিপিসির এলসি সেটেলমেন্টে ডলারের বিনিময় হার এবং ডিজেলের মূল্য পরিবর্তন বিবেচনায় মার্চ মাসের জন্য জেট এ-১ এর মূল্যহার সমন্বয় করে কমিশন। অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য শুল্ক ও মূসকসহ জেট এ-১ এর মূল্যহার প্রতি লিটার ১১২ টাকা ৪১ পয়সা; যা আগের মাসে ছিল ৯৫ টাকা ১২ পয়সা। দেশি ও বিদেশি এয়ারলাইনসগুলোর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য শুল্ক ও মূসকমুক্ত জেট এ-১ এর মূল্যহার প্রতি লিটার ০ দশমিক ৭৩৮৪ ডলার নির্ধারণ করা হয়েছে, যা আগের মাসে ছিল ০ দশমিক ৬২৫৭ ডলার।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ এর ধারা ৩৪ (৪) এবং ৩৪(৬) অনুযায়ী বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের (পিওসিএল) প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গণশুনানি গ্রহণ করে বিস্তারিত পর্যালোচনা ও বিশ্লেষণ শেষে গত বছর ১৩ মে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ভোক্তাপর্যায়ে জেট এ-১ এর যথাক্রমে শুল্ক ও মূসকসহ এবং শুল্ক ও মূসকমুক্ত মূল্যহার পুনর্নির্ধারণ করা হয়। পরবর্তীতে কমিশন মাসভিত্তিতে প্লাট রেটের ভিত্তিতে এ জ্বালানির মূল্যহার সমন্বয় করে থাকে।

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

দুর্বল অর্থনীতিতে প্রবৃদ্ধির সাহসী লক্ষ্য

ঈদের পর রাজশাহীতে লাউয়ের দামে ধস

অপরিকল্পিত স্থানান্তরের মাশুল দিচ্ছে চামড়াশিল্প

দাম বাড়ল পেট্রল-অকটেন-কেরোসিনের

ঈদের ছুটি শেষে ব্যাংক-পুঁজিবাজার খুলছে কাল

শান্তিচুক্তির সম্ভাবনায় আরও কমল তেলের দাম, চাঙা বিশ্ববাজার

জুলাইয়ের মধ্যে চামড়া খাতের সমন্বিত দীর্ঘমেয়াদি পরিকল্পনা: বাণিজ্যমন্ত্রী

ভারতীয় আম আমদানি নিষিদ্ধ করল জাপান, লোকসানের মুখে চাষিরা

ইরানের পাল্টা হামলার পর বেড়েছে তেলের দাম