হোম > অর্থনীতি > বিশ্ববাণিজ্য

ইরান যুদ্ধ: ভারতে বোতলজাত পানির দাম বেড়েছে ১১ শতাংশ

আজকের পত্রিকা ডেস্ক­

প্রতীকী ছবি

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে বোতলজাত পানির দাম ১১ শতাংশ বেড়েছে। প্লাস্টিক বোতল ও ঢাকনার দাম হু হু করে বাড়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে কয়েক মাস আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পানিতে যে করহার কমিয়েছিলেন, সেই সুবিধাও কার্যত উধাও হয়ে গেছে।

১৪২ কোটিরও বেশি মানুষের দেশে বিশুদ্ধ পানি এখন একধরনের বিলাসিতা। গবেষকদের মতে, দেশের ৭০ শতাংশ ভূগর্ভস্থ পানি দূষিত। এই বিশাল বাজারে প্রায় পাঁচ বিলিয়ন ডলারের অংশীদারত্ব নিয়ে প্রতিযোগিতা করছে বিসলেরি, কোকা-কোলা, পেপসি, ধনকুবের মুকেশ আম্বানির রিলায়েন্স এবং টাটা।

তবে তেলের দাম বাড়ায় প্লাস্টিক বোতল তৈরির প্রধান উপাদান পলিমার উৎপাদনে খরচ বেড়েছে। আর এ কারণেই ভারতের বোতলজাত পানির বাজার চাপে পড়েছে। ভারতের সবচেয়ে বড় কোম্পানি বিসলেরি, যাদের হাতে বাজারের এক-তৃতীয়াংশ, তারা দাম ১১ শতাংশ বাড়িয়েছে। আগে ১ লিটারের ১২টি বোতলের একটি কার্টনের দাম ছিল ২১৬ রুপি, এখন তা বেড়ে হয়েছে ২৪০ রুপি।

বিসলেরির সিইও অ্যাঞ্জেলো জর্জ রয়টার্সকে এক বার্তায় বলেন, ‘প্যাকেটজাত পানির দাম লিটারপ্রতি ২০ রুপিতে পৌঁছেছে। কারণ, প্যাকেজিং উপকরণের খরচ গত দুই সপ্তাহে ৭০%-এর বেশি বেড়েছে।’ তিনি আরও বলেন, ‘যা ঘটছে তা কারও নিয়ন্ত্রণে নেই।’ অনুবাদ করলে দাঁড়ায়, বাজার দেবতাদের মেজাজ খারাপ।

ইরান যুদ্ধের কারণে তেলের দাম বাড়ায় প্লাস্টিক বোতল তৈরির কাঁচামালের দাম ৫০ শতাংশ বেড়ে কেজিপ্রতি ১৭০ রুপিতে দাঁড়িয়েছে। বোতলের ঢাকনার দাম দ্বিগুণেরও বেশি হয়ে প্রতিটি দশমিক ৪৫ রুপি হয়েছে। এমনকি ঢেউখেলানো কার্টন, লেবেল এবং টেপের দামও বেড়েছে বলে রয়টার্স আগেই জানিয়েছে। অর্থাৎ বোতল থেকে বাক্স পর্যন্ত সবকিছুই এখন বিলাসবহুল।

এই মূল্যবৃদ্ধি মোদির সেপ্টেম্বরের কর সংস্কারের সুবিধাকে ম্লান করে দিয়েছে। তখন সরকার বোতলজাত পানির কর ১৮ থেকে কমিয়ে ৫ শতাংশ করেছিল, যার ফলে অনেক কোম্পানি দাম কমিয়েছিল। ভারতের পার্লে অ্যাগ্রো তাদের ‘বেইলি’ ব্র্যান্ডের বোতলজাত পানির দামও প্রায় ১১ শতাংশ বাড়িয়েছে, এমন তথ্য দিয়েছেন শিল্প খাতের একটি সূত্র। কোম্পানিটি এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে তাদের ওয়েবসাইটে এখনো মোদিকে ধন্যবাদ জানিয়ে বার্তা রয়েছে, যেখানে কর কমানোর ফলে পানিসহ বিভিন্ন পণ্যের দাম কমার কথা বলা হয়েছে।

ক্লিয়ার প্রিমিয়াম ওয়াটারের সিইও নয়ন শাহ বলেন, ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি খুচরা পর্যায়ে পানির দাম ৮ থেকে ১১ শতাংশ বাড়িয়েছেন। তাঁর ভাষায়, ‘দাম সংশোধন করা অনিবার্য হয়ে পড়েছে।’

কাতারের ১৭ শতাংশ এলএনজি সক্ষমতা ধ্বংস, মেরামত করতে লাগবে ৫ বছর

দেশের ইতিহাসে প্রথম: সোনার দাম ৬ ঘণ্টায় কমল ভরিতে ১৫ হাজার টাকা

কাতারের গ্যাস স্থাপনায় হামলা: সর্বাধিক ঝুঁকিতে বাংলাদেশসহ দ. এশিয়ার তিন দেশ

তেলের দাম ব্যারেলপ্রতি উঠতে পারে ২০০ ডলার পর্যন্ত—বলছেন বিশ্লেষকেরা

গরুর মাংসের দাম উঠেছে ৯০০ টাকা, মুরগি ৪২০

সোনার দাম ভরিতে কমল ৭ হাজার ৬৪০ টাকা

শিল্পঋণে অনিশ্চয়তা বাড়ছে

জেট ফুয়েলের দাম বাড়িয়ে স্থগিত করল বিইআরসি

জেট ফুয়েলের দাম একলাফে বাড়ল ৮২ টাকা

ভূরাজনীতি ও বিশ্ব অর্থনীতির প্রাণভোমরা ১০টি গুরুত্বপূর্ণ নৌপথ