হোম > অর্থনীতি

বাংলাদেশ-ইথিওপিয়া ফ্লাইট সংখ্যা বাড়ানো নিয়ে আলোচনা

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইথিওপিয়ান সিভিল অ্যাভিয়েশন অথোরিটির মহাপরিচালক গেটাচিউ মেনগিস্টি আলেমায়েহুর। ছবি: সংগৃহীত

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইথিওপিয়ান সিভিল অ্যাভিয়েশন অথোরিটির মহাপরিচালক গেটাচিউ মেনগিস্টি আলেমায়েহুর।

আজ সোমবার বেবিচক সদর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেবিচক জানায়, সাক্ষাতে দুই দেশের উড়োজাহাজ চলাচল খাতে পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ উড়োজাহাজ চলাচল ও সংশ্লিষ্ট খাতের উন্নয়নের লক্ষ্যে আরও কার্যকরী পদক্ষেপ গ্রহণের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। এছাড়া নিয়মিত প্রশিক্ষণ প্রদান, অডিট ইন্সপেকশন, পারস্পরিক দক্ষ অডিটর বিনিময়, ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি এবং একাডেমিক সহযোগিতার লক্ষ্যে সমঝোতা স্মারক চুক্তি (এমওইউ) সম্পাদনের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। এই সাক্ষাৎকারের মাধ্যমে বাংলাদেশ ও ইথিওপিয়ার মধ্যে অ্যাভিয়েশন খাতে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন দুই দেশের প্রতিনিধি।

এ সময় উপস্থিত ছিলেন—ইথিওপিয়ান এয়ারলাইনসের আঞ্চলিক পরিচালক সলোমন বেকেল, ইথিওপিয়ান এয়ারলাইনসের এরিয়া ম্যানেজার ইউহানিজ বেকেল, রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহাগ এবং বেবিচকের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস), ইথিওপিয়া ও বেবিচকের অন্যান্য কর্মকর্তারা।

রবি এলিট পার্টনারস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ২০ প্রতিষ্ঠান

প্রকল্পের মেয়াদ বারবার বাড়ানোর নামে বাড়তি অর্থ ব্যয় বন্ধের দাবি

২০২৫ সালে বাটার নগদ ২৪৮ শতাংশ লভ্যাংশ অনুমোদন

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস

জেসিআই ঢাকা ইস্টের নতুন সভাপতি সালমা আক্তার হীরা

দেশের বাজারে কমেই চলেছে সোনার দাম, ভরিতে কত

যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪০ বছরের মধ্যে সর্বনিম্ন, তবু কমছে দাম

করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি ও টিআইএন বাধ্যবাধকতা প্রত্যাহারসহ যেসব সংশোধনী আনা হলো

ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিল

সঠিক নেতৃত্ব ও জনগণের অংশগ্রহণ থাকলে সব চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব: অর্থমন্ত্রী