হোম > অর্থনীতি

বাড়বে জমি রেজিস্ট্রেশন খরচ

রাজধানী ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ দেশে জমি রেজিস্ট্রেশনের খরচ বাড়তে পারে। অর্থমন্ত্রী তাঁর প্রস্তাবিত বাজেটে এ দুই এলাকাসহ জমি রেজিস্ট্রেশনে উৎসে কর বাড়ানোর প্রস্তাব করেছেন।

বর্তমান সরকারের অনুসৃত করা নীতি হচ্ছে কর ভিত্তি সম্প্রসারণের পাশাপাশি কর হার ক্রমাগত যৌক্তিকীকরণ করা। এ নীতির পরিপালন হিসেবে রাজস্ব আদায়ের নতুন ক্ষেত্র প্রস্তুত এবং ব্যবসায় সমতামূলক প্রতিযোগিতা আনার ক্ষেত্রে বাজেটে কিছু প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

এর মধ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) আওতাধীন এবং এর বহির্ভূত এলাকায় জমি রেজিস্ট্রেশনকালে যৌক্তিকভাবে উৎসে কর হার বৃদ্ধির প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

সেই সঙ্গে কর প্রত্যর্পণ কমাতে স্টিল উৎপাদনের কাঁচামাল ম্যাঙ্গানিজ আমদানিতে উৎসে করহার যৌক্তিকীকরণ এবং স্থানীয় পর্যায়ে উৎপাদিত ৩৩ থেকে ৫০০ কেভি কেব্‌লের সরবরাহে উৎসে কর হার যৌক্তিকীকরণের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

রবি আজিয়াটার নতুন সিএফও রুহুল আমিন

বাংলা কিউআর প্রচারে মার্কেন্টাইল ব্যাংকের র‍্যালি

আজ থেকে আরও কমে মিলবে সোনার গয়না, ভরি কত

বিনিয়োগ ও কর্মসংস্থান: বন্ধ ৪৪ কারখানা যাচ্ছে বেসরকারি মালিকানায়

লাভের ফসলে ঝুঁকছেন কৃষক

২০২৫-২৬ অর্থবছর: ব্যাংকঋণে সীমা ছাড়াল সরকার

১৯৭৯-এর তেলসংকট ছিল বর্তমান ইরান সংকটের চেয়েও ভয়াবহ

বাংলা কিউআর: ক্যাশলেস যাত্রায় বড় বাধা ইন্টারনেট

বাংলা কিউআর ব্যবহার করে কেনাকাটা করলেন তথ্যমন্ত্রী

ডিজিটাল লেনদেন সহজ করতে ‘পেমেন্ট পাসকি’ আনল ভিসা