হোম > অর্থনীতি

ইলন মাস্কের ২% সম্পদ মেটাতে পারে বিশ্বের খাদ্য সংকট 

টেসলা ও স্পেস এক্স-এর প্রধান নির্বাহী ইলন মাস্কের মাত্র ২ শতাংশ সম্পদেই মিটতে পারে পুরো বিশ্বের খাদ্য সংকট। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন  জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) পরিচালক ডেভিড বিসলে।   

 সাক্ষাৎকারে  তিনি বলেছেন,  ৪ কোটি ২০ লাখ মানুষ আক্ষরিক অর্থে মারা যাবে যদি আমরা ৬০০ কোটি ডলার তাদের কাছে না পৌঁছাই। এটি জটিল নয়

ডেভিড বিসলে বলেন,  বিশ্বের অতি ধনীরা যদি তাদের সম্পদের সামান্য অংশ দান করেন, তাহলে বিশ্বের বহু মানুষের দুবেলা দুমুঠো খাবার জোটানো সম্ভব। চাইলে অতি ধনীদের কোনো একজনের একবারের দানেই বিশ্বজুড়ে অনাহারে মৃত্যুর ঝুঁকিতে থাকা এসব মানুষ প্রাণে বাঁচবে। 
 
সম্প্রতি যুক্তরাষ্ট্রের পঞ্চম কোম্পানি হিসেবে এক লাখ কোটি ডলারের মাইলফলক ছাড়িয়েছে মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা।  মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের হিসাব অনুযায়ী, টেসলার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ইলন মাস্কের সম্পদ এখন ২৮৯ বিলিয়ন মার্কিন ডলারের। অর্থাৎ তিনি তাঁর সম্পদের মাত্র ২ শতাংশ দান করলেই মিটবে চরম এই খাদ্যসংকট।

করোনাভাইরাস মহামারি শুরুর পর যুক্তরাষ্ট্রের শতকোটি ডলারের মালিকদের সম্পদ বেড়ে দ্বিগুণ হয়েছে।

 ডেভিড বিসলের  মতে, বিশ্বের খাদ্য সংকট মেটাতে এই ধনকুবেরদের একবারের জন্য হলেও এগিয়ে আসতে হবে।

তিনি এ সময় মূলত বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি টেসলার ইলন মাস্ক এবং দ্বিতীয় শীর্ষ ধনী আমাজনের জেফ বেজোসের কথা উল্লেখ করেন। 

বিসলে বলেন, জলবায়ু পরিবর্তন এবং কোভিড-১৯ মহামারির মতো বিভিন্ন সংকটের কারণে অনেক দেশের দরজায় কড়া নাড়ছে দুর্ভিক্ষ।

উন্নয়নের নতুন হিসাব: অর্থনীতির জন্য চাই নতুন মডেল

আগোরায় শুরু সপ্তাহব্যাপী ‘মাছের মেলা’, মিলছে বিশেষ মূল্যছাড়

মধুমতি মডেল টাউন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদ গঠন

২৫টি এয়ারক্রাফটে ২০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা

আইডিআরএ: সম্পদ বিক্রি করেই বিমা দাবি শোধের পরিকল্পনা

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন: মূল্যস্ফীতির চাপে বাড়ছে ক্রেডিট কার্ডে ধার

সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন আবেদুর রহমান সিকদার

অনিয়ম ও জালিয়াতির অভিযোগে আটাব নির্বাচন স্থগিত

হুন্দাই গাড়ির সার্ভিসে বিশেষ অফার, চলবে ৩১ জুলাই পর্যন্ত

শ্রীমঙ্গলে ওয়ালটন কেব্‌লসের বার্ষিক ডিলার কনফারেন্স অনুষ্ঠিত