হোম > অর্থনীতি

ই-কমার্স দিবস আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের ই-কমার্স খাতকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে আজ বৃহস্পতিবার ‘ই-কমার্স দিবস’ উদ্‌যাপন করছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। এ ছাড়া আজ থেকে সপ্তাহজুড়ে উদ্‌যাপিত হচ্ছে ‘ই-কমার্স সপ্তাহ’। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘গ্রাম থেকে বিশ্বে ই-কমার্সই শীর্ষে’।

ই-ক্যাবের প্রায় ১ হাজার ৭০০ সদস্য প্রতিষ্ঠানসহ সারা দেশের ই-কমার্স সংশ্লিষ্ট ব্যক্তি, বিভিন্ন বাণিজ্য সংগঠনের প্রতিনিধি ও ই-কমার্স উদ্যোক্তারা দিবসটি উদ্‌যাপন করছেন। তবে রমজানের কারণে এ বছর ই-কমার্স দিবসে বড় কোনো আয়োজন থাকছে না বলে জানিয়েছেন ই-ক্যাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল ওয়াহেদ তমাল। তবে ই-কমার্স সপ্তাহ উপলক্ষে আগামী ১৫ এপ্রিল ইফতার পার্টির আয়োজন করা হয়েছে।

আবদুল ওয়াহেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ই-কমার্স দিবস উপলক্ষে আমাদের ভার্চুয়াল কিছু অনুষ্ঠান আছে। রমজানের কারণে এবার বড় পরিসরে কিছু করা হচ্ছে না।’

২০১৪ সালে ৬০টির মতো ই-কমার্স প্রতিষ্ঠানের উদ্যোক্তাদের নিয়ে যাত্রা শুরু করে ই-ক্যাব। এর পরের বছর থেকেই ই-বাণিজ্যের প্রচার ও প্রসারে ই-কমার্স দিবস পালন শুরু করে সংগঠনটি। বর্তমানে ই-ক্যাবের সদস্যসংখ্যা প্রায় ১ হাজার ৭০০।

রাজস্ব ঘাটতি ৮৭ হাজার কোটি

চট্টগ্রামে গ্যাস-সংকট: কারখানা থেকে রান্নাঘর, সর্বত্র বাড়তি খরচ

ভারত থেকে আমদানি করা নিম্নমানের চাল ফেরতের বিষয়ে যা বলছে খাদ্য অধিদপ্তর

ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি, আছে কিছু চ্যালেঞ্জও

সমঝোতার ইঙ্গিতে তেলের দাম ৮০ ডলারের নিচে নামল

ভিওআইপি পুরোপুরি বন্ধে আন্তর্জাতিক কলের মূল্য পুনর্বিবেচনার আহ্বান

ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের চার শীর্ষ নেতৃত্বে রদবদল

দক্ষিণ কোরিয়ায় শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে বাংলাদেশের ৮ হাজার ৪২৮ পণ্য

ফের সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, লক্ষ্য মোটরসাইকেল

বিশ্বের প্রথম ব্যাংক হিসেবে প্রেরক-গ্রহীতা দুইভাবেই সুইফট পেমেন্ট ব্যবস্থা সিটি ব্যাংকে