হোম > অর্থনীতি

ডিএসইর মূলধন কমল ৭ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগের সপ্তাহে ঊর্ধ্বমুখী থাকার পর বিদায়ী সপ্তাহে ফের দরপতন হয়েছে দেশের পুঁজিবাজারে। পাঁচ কার্যদিবসের মধ্যে চার দিন দরপতনে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে ৭৫ পয়েন্ট এবং বাজার মূলধন কমেছে ৭ হাজার কোটি টাকার বেশি।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে এটি পুঁজিবাজারের চতুর্থ সপ্তাহ। নতুন সরকারের চার সপ্তাহের মধ্যে তিন সপ্তাহেই পুঁজিবাজারে পতন হয়েছে। 

বিদায়ী সপ্তাহে ডিএসইতে দরবৃদ্ধির তুলনায় দরপতন হয়েছে চার গুণের বেশি। লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৭৬টির, বিপরীতে দর কমেছে ৩১১টির। আর ৮টির লেনদেন হয়েছে আগের দরে। এতে সপ্তাহ শেষে সাধারণ সূচক ডিএসইএক্স বেড়েছে ৭৫ পয়েন্ট বা ১ দশমিক ৩১ শতাংশ।

আগের সপ্তাহে সূচকটি বাড়ে ১০৪ পয়েন্ট। তার আগের দুই সপ্তাহে কমে ২০৩ ও ২০ পয়েন্ট। অর্থাৎ অন্তর্বর্তী সরকারের চার সপ্তাহে ডিএসইর প্রধান সূচক কমেছে ১৯৪ পয়েন্ট।

এদিকে বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯২ হাজার ৪৩১ কোটি টাকা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৬ লাখ ৯৯ হাজার ৫৮১ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ৭ হাজার ১৫০ কোটি টাকা বা ১ দশমিক শূন্য ২ শতাংশ।

মূল্যসূচক কমলেও গত সপ্তাহে লেনদেনের গতি কিছুটা বেড়েছে। গত সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৭৯৮ কোটি ৮১ লাখ টাকা, যা আগের সপ্তাহে প্রতিদিন ছিল ৭৯২ কোটি ৫৪ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৬ কোটি ২৭ লাখ টাকা বা শূন্য দশমিক ৭৯ শতাংশ।

চুরি হওয়া ৬.৩ বিলিয়ন ডলার উদ্ধারে তৎপর বিন্যান্স

সৌদিতে ফ্লাইট চলাচলে সীমাবদ্ধতা, ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

স্কুলের গণ্ডি না পেরোনো কারখানার শ্রমিকই হলেন চীনের সবচেয়ে ধনী নারী

আবারও কমল সোনার দাম, প্রতি ভরি কত

এলডিসি উত্তরণে ৩ বছর বাড়তি সময় পেল বাংলাদেশ

সরকারমুখী ব্যাংকিং, দ্বিমুখী চাপ

বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় সমন্বিত সার্কুলার জারি

ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার

নভেম্বরে জ্বালানি তেলের দাম জানাল সরকার

বর্ণিল আয়োজনে আইএসইউতে নবীনবরণ, নতুনদের পদচারণায় উৎসবের আমেজ