হোম > অর্থনীতি

সোনার দামে আবারও পতন, কমল ৩২৬৬ টাকা

আজকের পত্রিকা ডেস্ক­

টানা ২ দফা কমার পর সোনার দাম গত ২৭ জুন বেড়েছিল ভরিপ্রতি ৫ হাজার ৪৮২ টাকা। এর দুদিন পর আজ আবারও দেশে বাজারে সোনার দামে বড় ধরনের পতন হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করেছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।

আজ সোমবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।

বাজুসের এই বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে বলে জানিয়েছে বাজুস। স্বর্ণালংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এ ছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে। রুপার অলংকারের ভ্যাটের বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।

গত ২৭ জুন সকালে সোনার দাম সবশেষ সমন্বয় করেছিল বাজুস। সেদিন প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা নির্ধারণ করা হয়।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৮৩ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ৪১ দফা, কমানো হয়েছে ৪১ দফা এবং ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।

সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৬৬৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৮৫৮ টাকায় বেচাকেনা হচ্ছে।

ফের ঊর্ধ্বমুখী তেলের দাম, সরবরাহ স্বাভাবিকে লাগতে পারে পুরো বছর

ওমেরা এলপিজির রিটেইলার ক্যাম্পেইনের গ্র্যান্ড উইনার্স নাইট অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংকের ডিএমডি ও সিবিও হলেন শাহিন হাওলাদার

ইউরোপের বাজারে কমছে তৈরি পোশাকের দাম, কমছে রপ্তানিও

চীনের ১১ প্রতিষ্ঠানের ৯২১ কোটি ডলার বিনিয়োগ প্রস্তাব

যে কারণে ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িক বাতিল চান মাহবুব উদ্দিন খোকন

বাংলাদেশ থেকে প্রথমবারের মতো নাইজেরিয়ায় রপ্তানি হলো ‘হ্যাচিং এগ’

দ্বিতীয়বারের মতো আয়োজিত হলো বার্জার অ্যাওয়ার্ড ফর ইন্টেরিয়র ডিজাইন

আজকের পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের শুভেচ্ছা

জমকালো আয়োজনে ‘কার্টআপ কানেক্ট ২০২৬’ অনুষ্ঠিত