হোম > অর্থনীতি

মোবাইল ফোনের দাম বাড়তে পারে, কথার খরচ কমতে পারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে মোবাইল ফোন উৎপাদন ও সংযোজনে মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) ছাড়ের সুবিধা কমিয়ে অব্যাহতির মেয়াদ বাড়ানো হয়েছে। তবে ইন্টারনেটের সেবা থেকে উৎসে কর ও মোবাইল অপারেটরদের টার্নওভার করের পরিমাণ কমানো হয়েছে।

মেয়াদ বাড়ানো হলেও করছাড় সুবিধা কমানোর ফলে মোবাইল ফোনের দাম বাড়তে পারে। এদিকে কর কমানোর ফলে মোবাইলে কথা বলার খরচ কমতে পারে।

আজ সোমবার ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

আইন অনুযায়ী, ১৫ শতাংশ ভ্যাট সর্বক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু দেশীয় শিল্পের বিকাশের স্বার্থে দেশে উৎপাদিত মোবাইল ফোনের ওপর উৎপাদন ও সংযোজন পর্যায়ে ভ্যাটের ছাড় দিয়ে বৈশিষ্ট্যভেদে ৫ থেকে সাড়ে ৭ শতাংশ আরোপ করা আছে।

আগামী অর্থবছরের বাজেট প্রস্তাবে ভ্যাটছাড় সুবিধার মেয়াদ ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে ভ্যাটের হার আরও ২ দশমিক ৫ শতাংশ করে বাড়ানো হতে পারে, সে ক্ষেত্রে ভ্যাট বেড়ে সাড়ে ৭ থেকে ১০ শতাংশ হতে পারে।

আর ইন্টারনেট সেবায় উৎসে করহার ১০ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। মোবাইল অপারেটরদের টার্নওভার করের পরিমাণ ২ থেকে কমিয়ে ১.৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

অর্থ উপদেষ্টা বলেন, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে এখন থেকে অর্ধেক কর দিতে হবে। এতে তাদের আর্থিক চাপ কমবে, যা সরাসরি গ্রাহকের খরচ কমাতে প্রভাব ফেলবে। ইন্টারনেট আরও সাশ্রয়ী হলে এর ব্যবহার সর্বসাধারণের জন্য আরও সহজ ও ব্যাপক হবে।

মোবাইল ফোন অপারেটরদের ক্ষেত্রে কর কমানোর ফলে প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ সক্ষমতা বাড়বে বলে মনে করছেন ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘এই কর হ্রাসের ফলে অপারেটরেরা প্রযুক্তি উন্নয়ন ও নেটওয়ার্ক সম্প্রসারণে আরও বেশি বিনিয়োগ করতে পারবে। ফলে মোবাইল গ্রাহকেরা উন্নত সেবা, কম কলরেট ও সাশ্রয়ী ডেটা প্যাকেজের সুবিধা পাবেন।’

১২ কেজির এলপিজির দাম বেড়ে ১৭২৮ টাকা

মজুত পর্যাপ্ত, এপ্রিল মাসে আমরা পুরোপুরি নিরাপদ: জ্বালানি বিভাগের যুগ্ম সচিব

ব্যারেলপ্রতি তেলের দাম বাড়ল ৫ ডলারের বেশি, সোনার বাজারও ঊর্ধ্বমুখী

নভোএয়ারের টিকিটে ১৫% ছাড়, কক্সবাজার ভ্রমণে প্যাকেজ অফার

মধ্যপ্রাচ্যে যুদ্ধ: খাতুনগঞ্জে আমদানিনির্ভর পণ্যের দাম ঊর্ধ্বমুখী

ঈদ-মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ইতিহাসের সর্বোচ্চ রেমিট্যান্স মার্চে

বীজের বিশুদ্ধতা ও সেবার মান নিশ্চিতে বিএডিসি চেয়ারম্যানের কঠোর নির্দেশনা

বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচিতে চার লাখের বেশি বই দিয়েছে বিকাশ

বড় শিল্প গ্রুপের কর ফাঁকি ফের খতিয়ে দেখছে সরকার: অর্থমন্ত্রী

ট্রাম্পের ঘোষণায় কমছে তেলের দাম, এশিয়ার শেয়ারবাজারে চাঙাভাব