হোম > অর্থনীতি

রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের নিচে, ৭ বছরে সর্বনিম্ন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রিজার্ভে খরা দিনদিন ঘনীভূত হচ্ছে। বিশেষ করে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বিল পরিশোধে বড় চাপে পড়েছে বৈদেশিক মুদ্রার মজুত। আকুর দায় বাবদ ১১৮ কোটি ডলার (১ দশমিক ১৮ বিলিয়ন ডলার) পরিশোধের পরে রিজার্ভ দাঁড়িয়েছে ২৯ দশমিক ৭৭ বিলিয়ন ডলার। যা বিগত ৭ বছরের মধ্যে সর্বনিম্ন।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মানদণ্ড অনুযায়ী গণনা করায় রপ্তানি উন্নয়ন তহবিলের ৫ দশমিক ৫ বিলিয়ন ডলার বাদ দিলে ব্যবহারযোগ্য রিজার্ভের হবে ২৪ দশমিক ২৭ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

  
জানা গেছে, আকু হলো একটি আন্তর্দেশীয় লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল ও পাকিস্তানের মধ্যকার লেনদেনের দায় পরিশোধ করা হয়। আর বাংলাদেশ আকুভুক্ত দেশের আমদানি ব্যয় ১ দশমিক ১৮ বিলিয়ন পরিশোধের পরে রিজার্ভ দাঁড়িয়েছে ২৯ দশমিক ৭৭ বিলিয়ন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ২০১৬ সালের এপ্রিলে প্রথমবারের মতো ২৯ বিলিয়ন ডলারের ঘর অবস্থান করে রিজার্ভ। ওই অর্থ বছরের শেষে রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। ২০১৭ সালের ২২ জুন বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করে। করোনার আগ পর্যন্ত রিজার্ভ ৩২ থেকে ৩৩ বিলিয়ন ডলারের ঘরে ওঠানামার মধ্যে ছিল। কিন্তু ২০২১ সালের আগস্টে দেশের রিজার্ভ প্রথমবারের মতো ৪৮ বিলিয়ন ডলারের ঘর ছাড়িয়েছিল।

বাণিজ্য ঘাটতি ছাড়াল দুই বিলিয়ন

ক্রেডিট কার্ডের ঋণসীমা দ্বিগুণ করল কেন্দ্রীয় ব্যাংক

রেশনিং প্রত্যাহার, তবু জ্বালানি সংকটের অভিযোগ

বিদ্যুৎ সাশ্রয়ে শপিং মল-ব্যবসায়ী স্থাপনায় আলোকসজ্জা বন্ধের নির্দেশ

পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি জনজীবন কঠিন করে তুলেছে, ভোক্তা অধিকার দিবসে ক্যাবের প্রতিবাদ

যাত্রীসেবার মান বাড়াতে আন্তরিক হওয়ার আহ্বান পর্যটনমন্ত্রীর

স্পাইকস এশিয়া ২০২৬-এ ব্রোঞ্জ জিতল ডিবিএল সিরামিকসের ‘টাইলচক’

কেন্দ্রীয় ব্যাংকের সরবরাহ করা নতুন নোট ব্যাংকে লাপাত্তা, ফুটপাতে চড়া দাম

অ্যাভিয়েট্যুর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড পেলেন ইউএস-বাংলার ৩ নারী কর্মী

পাইলট হওয়ার স্বপ্নে নতুন দিগন্ত খুলছে ইউএস-বাংলা