পাইওনিয়ার ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ সোমবার (৪ মে) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের সভাপতি জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিচালকরা, শেয়ারহোল্ডার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
সভায় জানানো হয়, ২০২৫ সালে কোম্পানির মোট প্রিমিয়াম আয় দাঁড়িয়েছে ৩৮৭.৬২ কোটি টাকা এবং কর-পরবর্তী মুনাফা হয়েছে ৪৪.৬৫ কোটি টাকা। এ সময় শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ও ৫ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন করা হয়।
এজিএমে কোম্পানির সার্বিক কার্যক্রম ও আর্থিক পারফরম্যান্স নিয়ে সন্তোষ প্রকাশ করেন শেয়ারহোল্ডাররা। অন্যান্য আলোচ্যসূচিও সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
অনলাইন এই সভায় পরিচালনা পর্ষদের সদস্য এম আনিস উদ দৌলা, সাঞ্চিয়া চৌধুরী, মুনিজে মঞ্জুর, সিলভানা সিকদার, মুনসুরা রহমতউল্লাহ, শাহানা রহমতউল্লাহ, আনিকা চৌধুরী, এম এ মাজেদ, পারভীন আক্তার, রোজিনা আফরোজ, শফিকুল ইসলাম খান এবং শেখ মোহাম্মদ সেলিমউল্লাহ অংশগ্রহণ করেন। এ ছাড়া মুখ্য নির্বাহী কর্মকর্তা সৈয়দ শাহরিয়ার আহসান ও কোম্পানি সচিব ইমরান হাসানসহ সাধারণ শেয়ারহোল্ডাররা যুক্ত ছিলেন।
সভাপতি জাকির আহমেদ খান শেয়ারহোল্ডারদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের অবদানের প্রশংসা করেন। তিনি ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রেখে কোম্পানির অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান।