হোম > অর্থনীতি

পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান নাফিজ সরাফতের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফতের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এই নিষেধাজ্ঞা জারি করেন। 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে নিষেধাজ্ঞা দেওয়া হয় বলে বিশেষ পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। দুদকের উপপরিচালক (মানি লন্ডারিং) মো. মাসুদুর রহমান দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির আবেদন করেন। 
 
আবেদনে বলা হয়, নাফিজ সরাফতের বিরুদ্ধে ঘুষ দুর্নীতি জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও অর্থ বিদেশে পাচার করার অভিযোগ রয়েছে। পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান পদের অপব্যবহার করে ও রাজনৈতিক পরিচয় এর মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ও কানাডাতে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন তিনি। তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ অনুসন্ধান চলছে। 

এতে আরও বলা হয়, এসব অভিযোগের বিরুদ্ধে তিনি অজ্ঞাত স্থান থেকে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচার করে তাঁর স্বপক্ষে বক্তব্য প্রচার করছেন। এদিকে সূত্রে প্রাপ্ত তথ্যমতে, তিনি যেকোনো সময় বিদেশ গমন করতে পারেন। তিনি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান ব্যাহত হবে বা বিলম্বিত হবে। এ কারণে তাঁর বিদেশ গমন রহিত করা প্রয়োজন। 

আদালত নাফিজ সরাফতের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়ে আদেশের অনুলিপি পুলিশের বিশেষ শাখাকে (এসবি) প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন।

‘উদ্যোগ’ কর্মসূচিতে ৮ জেলায় সাড়ে ১৮ হাজার আবেদন

পূবালী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতাবিষয়ক ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত

গ্রাহকসেবার মান বাড়াতে ডাচ্-বাংলা ব্যাংকের কৌশলগত সম্মেলন অনুষ্ঠিত

কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে প্রথম ইউএস-বাংলা

রাশিয়ার তেলের ক্রেতাদের বাড়তি শুল্ক লাগবে না, ট্রাম্পের সিদ্ধান্তে স্বস্তিতে চীন-ভারত

দেশে উচ্চশিক্ষিতদের ২৯ শতাংশ বেকার, অর্ধেকই কাজ করেন যোগ্যতার নিচে: আইএমএফ

বিশ্বব্যাংক-আইএমএফ বলেছে, ফ্যামিলি ও কৃষক কার্ড দারিদ্র্য কমাতে ভূমিকা রাখবে: অর্থ উপদেষ্টা

ন্যাশনাল ব্যাংক: টাকা ফেরতের প্রথম দিনে আমানতকারীরা তুলেছেন ৮১ কোটি টাকা

চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে মেঘনা সিমেন্ট ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের চুক্তি

সৌদি সংকটে রেমিট্যান্সে দুশ্চিন্তা