হোম > অর্থনীতি

ভিয়েতনাম থেকে প্রায় আড়াই লাখ টন চাল কিনছে সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভিয়েতনাম থেকে ২ লাখ ৩০ হাজার টন চাল আমদানি করছে সরকার। আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

আজ দুপুর আড়াইটার দিকে ঢাকায় নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত কৃষিমন্ত্রীর সঙ্গে তাঁর দপ্তরে বৈঠক করেন। বৈঠক শেষের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, ‘চাল আমদানির জন্য জিটুজি (দুই দেশের সরকার) চুক্তি হয়েছে।’

আব্দুর রাজ্জাক বলেন, ‘আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে ২ লাখ ৩০ হাজার টন চাল বাংলাদেশে পৌঁছাবে।’

জানা গেছে, ভিয়েতনাম থেকে আধাসিদ্ধ চাল কেনা হচ্ছে ২ লাখ টন। বাকি ৩০ হাজার টন আতপ চাল দেশটি থেকে কেনা হবে।

এদিকে আজ নওগাঁ সার্কিট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘দেশে চালের অভাব নেই। এ বছর সর্বকালের সর্বশ্রেষ্ঠ চালের মজুত রয়েছে। এবার সরকারিভাবে ১৯ লাখ ৫০ হাজার ৫৩১ টন চাল মজুত করা হয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে সারা দেশে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির ফ্যামিলি কার্ড হোল্ডারদের মধ্যে চাল ও আটা বিতরণ কর্মসূচি শুরু করা হবে।’

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকার অনুদান দিল চট্টগ্রাম চেম্বার

ক্রিপ্টো মুদ্রা হারাম—পাকিস্তানের শীর্ষ আলেমের ফতোয়ায় টালমাটাল বাজার

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

আমদানি-ঋণ-রেমিট্যান্সের প্রভাব: তিন চাপে দেশে আবার ঊর্ধ্বমুখী ডলারের দাম

খুলনার হাই-টেক পার্ক: সময় বাড়ে প্রকল্পে, অপেক্ষাও বাড়ে

চট্টগ্রামে বন্যাকবলিত মানুষের পাশে পল্লী বিদ্যুৎ

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলা এয়ারলাইনসের, বিমানের ভাড়া ছিল ১৫৪৮৩০ টাকা

১ লাখ কর্মী ছাঁটাই করবে ফক্সওয়াগন, বন্ধের মুখে ৪ কারখানা

সোনার দাম আবারও কমল, প্রতি ভরি কত