হোম > অর্থনীতি

এনবিআর চেয়ারম্যানের চাকরির মেয়াদ বাড়ল আরও ২ বছর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (সিনিয়র সচিব) আবু হেনা রহমাতুল মুনিমের চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ আরও দুই বছর বাড়াল সরকার। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. আশরাফুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
 
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন-২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী আবু হেনা রহমাতুল মুনিমকে তাঁর পূর্বের চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে ৬ জানুয়ারি অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে সিনিয়র সচিব অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড হিসেবে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

ইতিপূর্বে আবু হেনা রহমাতুল মুনিম জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিবসহ কেন্দ্রীয় ও মাঠ প্রশাসনে ৩৪ বছরের বেশি সময় সিভিল সার্ভিসের বিভিন্ন পদে কর্মরত ছিলেন। তিনি ১৯৮৬ সালের ২১ জানুয়ারি বাংলাদেশ সিভিল সার্ভিসে (প্রশাসন ক্যাডার) যোগদান করেন। 

 ২০১৮ সালের ৯ মে থেকে ২০২০ সালের ৪ জানুয়ারি পর্যন্ত তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এই পদ গ্রহণের আগে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান (সচিব পদে) পদে কর্মরত ছিলেন।

এই বাজেট ব্যবসা ও বিনিয়োগ বান্ধব: চট্টগ্রাম চেম্বার সভাপতি

বাজেট ২০২৬-২৭: নতুন সরকারের জন্য বড় সুযোগ ও কঠিন পরীক্ষা বলছে সিপিডি

পাম্প থেকে শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের জ্বালানি কেনায় নিষেধাজ্ঞা ভারতের, নেপথ্যে কী

বিপুল প্রত্যাশায় বড় প্রতিশ্রুতি

শেয়ারবাজারে এসেই ইতিহাস গড়ল স্পেসএক্স, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হচ্ছেন ইলন মাস্ক

শীর্ষ প্রকল্পগুলো: ৩ লাখ কোটি টাকার উন্নয়ন বাজেটে থোক বরাদ্দের হিড়িক

স্বতন্ত্র স্বীকৃতি ও স্বাধীন কাউন্সিলের দাবি: বাংলাদেশে অপটোমেট্রি পেশাকে স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্তির আহ্বান

এসপিআইইএফ ২০২৬-এর প্রথম দিনে রসকংগ্রেস ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি করেছে এমসিসিআই

দাম কমছে ক্যামেরা–গিটারের, কনটেন্ট ক্রিয়েটররা পাবেন উন্নয়ন সহযোগিতা

উত্তরা ব্যাংক ও নগদের মধ্যে ডিজিটাল আর্থিক সেবায় চুক্তি স্বাক্ষর