হোম > অর্থনীতি

সিঙ্গাপুর থেকে ৫১৭ কোটি ১৯ লাখ টাকার এলএনজি কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

জ্বালানির চাহিদা মেটাতে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এলএনজি আমদানিতে ব্যয় হবে ৫১৭ কোটি ১৯ লাখ ৫০ হাজার ৫০৬ টাকা।

আজ বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

পেট্রোবাংলা এই এক কার্গো এলএনজি সরবরাহের জন্য মাস্টার সেল অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্ট (এমএসপিএ) স্বাক্ষরকারী চুক্তিবদ্ধ ২৩টি প্রতিষ্ঠানের কাছ থেকে দরপ্রস্তাব আহ্বান করলে তিনটি প্রতিষ্ঠানের দরপ্রস্তাব জমা পড়ে। তিনটি প্রস্তাবই কারিগরি ও আর্থিকভাবে রেসপনসিভ হয়।

দরপত্রের সব প্রক্রিয়া শেষে প্রস্তাব মূল্যায়ন কমিটির (পিইসি) সুপারিশের পরিপ্রেক্ষিতে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানের সিঙ্গাপুরের মেসার্স আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমেটেড থেকে এই এলএনজি আনার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতি এমএমবিটিইউ এলএনজির মূল্য ধরা হয়েছে ১২ দশমিক ২৮৯ মার্কিন ডলার। এতে এক কার্গো বা ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানিতে ব্যয় হবে ৫১৭ কোটি ১৯ লাখ ৫০ হাজার ৫০৬ টাকা।

রেশনিং প্রত্যাহার, তবুও জ্বালানি সংকটের অভিযোগ

বিদ্যুৎ সাশ্রয়ে শপিং মল-ব্যবসায়ী স্থাপনায় আলোকসজ্জা বন্ধের নির্দেশ

পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি জনজীবন কঠিন করে তুলেছে, ভোক্তা অধিকার দিবসে ক্যাবের প্রতিবাদ

যাত্রীসেবার মান বাড়াতে আন্তরিক হওয়ার আহ্বান পর্যটনমন্ত্রীর

স্পাইকস এশিয়া ২০২৬-এ ব্রোঞ্জ জিতল ডিবিএল সিরামিকসের ‘টাইলচক’

কেন্দ্রীয় ব্যাংকের সরবরাহ করা নতুন নোট ব্যাংকে লাপাত্তা, ফুটপাতে চড়া দাম

অ্যাভিয়েট্যুর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড পেলেন ইউএস-বাংলার ৩ নারী কর্মী

পাইলট হওয়ার স্বপ্নে নতুন দিগন্ত খুলছে ইউএস-বাংলা

জ্বালানি তেলে সব রেশনিং প্রত্যাহার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ডলারের বাজারে ফের অস্থিরতা