হোম > অর্থনীতি

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের নতুন সিইও মো. পারভেজ সাইফুল ইসলাম

আজকের পত্রিকা ডেস্ক­

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সিইও হিসেবে পদোন্নতি লাভ করেছেন মো. পারভেজ সাইফুল ইসলাম। ছবি: বিজ্ঞপ্তি

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড (এসএফবিএল)-এর চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হিসেবে পদোন্নতি লাভ করেছেন মো. পারভেজ সাইফুল ইসলাম। এক বিজ্ঞপ্তিতে এসএফবিএল-এর পক্ষ থেকে বলা হয়, সম্প্রতি কক্সবাজারে কোম্পানির বার্ষিক সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এই কনফারেন্সে এই পদোন্নতির ঘোষণা দেওয়া হয়। কনফারেন্সে এসএফবিএল তাদের ২৫ বছর পূর্তি এবং টানা সপ্তম বারের মতো সেলস টার্গেট অর্জনের সাফল্য উদযাপন করেছে।

পদোন্নতি প্রসঙ্গে দৃঢ় বিশ্বাস ব্যক্ত করে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী বলেন, এই সুযোগ্য নেতৃত্বে এসএফবিএল দেশের বাজারে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করবে এবং আন্তর্জাতিক বাজারেও সাফল্যের ধারা বজায় রাখবে।

এফএমসিজি খাতে মো. পারভেজ সাইফুল ইসলামের রয়েছে দীর্ঘ ও বর্ণাঢ্য অভিজ্ঞতা। সিইও হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি একই কোম্পানির চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে কর্মরত ছিলেন।

রাঁধুনী, রুচি এবং চাষী-র মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলোর ধারাবাহিক প্রবৃদ্ধি ও সাফল্যে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দুই দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে তিনি সেলস ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন অপ্টিমাইজেশন এবং বিজনেস স্কেলিং-এ একজন কৌশলী নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

তাঁর এই পদোন্নতি কোম্পানির জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করল, যার মাধ্যমে তিনি টেকসই উদ্ভাবন এবং বিশ্ববাজারে সম্প্রসারণের লক্ষ্যে কোম্পানিকে নেতৃত্ব দিয়ে যাবেন।

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭২তম সভা অনুষ্ঠিত

নির্বাচন ও গণভোটে উপকূলের ১১৫ কেন্দ্রে নজরদারি করবে কোস্ট গার্ড

আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রথম স্থান অর্জন কারাবন্দীদের পণ্য নিয়ে সাজানো প্যাভিলিয়নের

এক মাসে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড নগদের, লেনদেন ৪০ হাজার কোটি টাকা

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ৬১৭ কোটি টাকার লেনদেন

সার্বিক পণ্য রপ্তানি কমলেও চামড়া খাতে স্বস্তি

সোনার বাজার অস্থির ৩ কারণে

জ্বালানি তেলের দাম কমল লিটারে ২ টাকা, কার্যকর আজ থেকে

বিশ্বের মধ্যে গ্রিন ফ্যাক্টরি হিসেবে রেকর্ড গড়ল বাংলাদেশের ‘হ্যামস গার্মেন্টস’

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান ইউনুছ, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন ও আখতারুজ্জামান