হোম > অর্থনীতি

জানুয়ারিতে এসেছে ৩.১৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: সংগৃহীত

সদ্য শেষ হওয়া জানুয়ারিতে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ৩ দশমিক ১৭ বিলিয়ন বা ৩১৭ কোটি ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয়, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। বাংলাদেশি মুদ্রায় এটি প্রায় ৩৮ হাজার ৬৭৪ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, বছরের প্রথম মাসে ৩১৭ কোটি ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে, যা গত বছরের একই সময়ে তুলনায় ৯৮ কোটি ৫০ লাখ ডলার বেশি। গত বছরের জানুয়ারিতে এসেছিল ২১৮ কোটি ৫০ লাখ ডলার।

এদিকে চলতি ২০২৫-২৬ অর্থবছরে জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত (প্রথম ৬ মাস) রেমিট্যান্স এসেছে ১ হাজার ৯৪৩ কোটি ৬০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ৫৮৬ কোটি ২০ লাখ ডলার। সে হিসাবে ৩৪৭ কোটি ৪০ লাখ ডলার বেশি এসেছে। ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে ঈদকে কেন্দ্র করে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৩২৯ কোটি (৩.২৯ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স এসেছিল।

চলতি অর্থবছরে মাসভিত্তিক রেমিট্যান্স—জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার এবং ডিসেম্বরে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, দীর্ঘদিন ধরে রেমিট্যান্স বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক একের পর এক পদক্ষেপ নেয়। পাশাপাশি সরকার নীতিগত সহায়তা এবং প্রবাসীদের মধ্যে ইতিবাচক প্রচারণা চালায়। গত বছর সরকার বদলে হুন্ডি কারবারিদের দৌরাত্ম্য কমায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

এ ছাড়া নির্বাচন, আসন্ন রমজান ও ঈদুল ফিতরকে কেন্দ্র করে বেশি রেমিট্যান্স আসায় নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।

ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে চলছে গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

রবি আজিয়াটার নতুন সিএফও রুহুল আমিন

বাংলা কিউআর প্রচারে মার্কেন্টাইল ব্যাংকের র‍্যালি

আজ থেকে আরও কমে মিলবে সোনার গয়না, ভরি কত

বিনিয়োগ ও কর্মসংস্থান: বন্ধ ৪৪ কারখানা যাচ্ছে বেসরকারি মালিকানায়

লাভের ফসলে ঝুঁকছেন কৃষক

২০২৫-২৬ অর্থবছর: ব্যাংকঋণে সীমা ছাড়াল সরকার

১৯৭৯-এর তেলসংকট ছিল বর্তমান ইরান সংকটের চেয়েও ভয়াবহ

বাংলা কিউআর: ক্যাশলেস যাত্রায় বড় বাধা ইন্টারনেট

বাংলা কিউআর ব্যবহার করে কেনাকাটা করলেন তথ্যমন্ত্রী