হোম > অর্থনীতি

সব ধরনের জ্বালানি তেলের দাম কমল

সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার। কেরোসিন ও ডিজেলের দাম লিটারে ১ টাকা ২৫ পয়সা, পেট্রোল ও অকটেনের দাম লিটারে ৬ টাকা কমেছে। এই দাম ১ সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল রোববার থেকে কার্যকর হবে। 

আজ শনিবার সকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ‘বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের ধারাবাহিকতায় ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের বিদ্যমান বিক্রয়মূল্য ১০৬ দশমিক ৭৫ টাকা লিটার হতে ১ দশমিক ২৫ টাকা কমিয়ে ডিজেল ও কেরোসিন ১০৫ দশমিক ৫০ টাকা লিটার করা হয়েছে। 

এ ছাড়া পেট্রোলের বিদ্যমান মূল্য ১২৭ টাকা লিটার হতে ৬ টাকা কমিয়ে ১২১ টাকা লিটার করা হয়েছে এবং অকটেনের বিদ্যমান মূল্য ১৩১ টাকা লিটার হতে ৬ টাকা কমিয়ে ১২৫ টাকা লিটার পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন এ মূল্য ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।’ 

প্রসঙ্গত, চলতি বছর থেকে সরকার আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে তেলের দাম হয় বাড়াচ্ছে, না হয় কমাচ্ছে।

জ্বালানি ও ঋণ ছাড়া উন্নয়ন অসম্ভব

মধ্যপ্রাচ্যে রপ্তানি প্রায় বন্ধ, ধাক্কা ইউরোপের বাজারেও

বেতন-বোনাস বকেয়ার শঙ্কা ২৬৬ কারখানায়

জাতিসংঘের প্রিন্সিপালস ফর রেসপনসিবল ব্যাংকিংয়ে সিটি ব্যাংক

রমজান ও ঈদ কেনাকাটায় ১০ হাজার টাকা পর্যন্ত বিকাশ অফার

সনি-স্মার্ট শোরুম এখন বগুড়ায়

কর-জিডিপি বাড়াতে এনবিআরে নতুন টাস্কফোর্স

৪০ লাখের বেশি করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন

ফ্যাশন ও বিউটি পণ্যে ২ কোটি ডলার বিনিয়োগ করছে চীনা কোম্পানি

তরুণ উদ্যোক্তা তৈরিতে এসএমই ফাউন্ডেশন ও সেভ দ্য চিলড্রেনের সমঝোতা স্মারক সই