হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আর্জেন্টিনা সমর্থকদের ১০০ ফুট পতাকার র‍্যালি

ঠাকুরগাঁও প্রতিনিধি

আর্জেন্টিনার পতাকা নিয়ে উচ্ছ্বসিত সর্মথকদের র‍্যালি। ছবি: আজকের পত্রিকা

ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরুর আগে ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করলেন আর্জেন্টিনা সমর্থকেরা। আজ রোববার দুপুরে জেলা শহরের প্রধান প্রধান

সড়কে অনুষ্ঠিত র‍্যালিতে প্রায় ১০০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার জাতীয় পতাকা প্রদর্শন করা হয়।

ঠাকুরগাঁও আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর উদ্যোগে সকাল সাড়ে ১১টা থেকে সমর্থকেরা জেলা শহরের সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে জড়ো হতে থাকেন। দুপুর ১২টার পর সেখান থেকে বিশাল র‍্যালি বের করা হয়।

র‍্যালিতে ছোট-বড় অসংখ্য পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে কয়েকশ ভক্ত অংশ নেন। ব্যান্ড পার্টি, ভেপু বাঁশি, মাইক ও আতশবাজির আলোয় পুরো শহরে উৎসবের আমেজ তৈরি হয়।

র‍্যালিটি সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে শহরের চৌরাস্তা, স্বর্ণকারপট্টি, আমতলা ও কালীবাড়ি মোড় হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পুনরায় বড় মাঠে গিয়ে এটি শেষ হয়।

র‍্যালি শেষে বড় মাঠে প্রায় এক ঘণ্টা ধরে নাচ-গান ও স্লোগানের মাধ্যমে প্রিয় দলকে নিয়ে উল্লাস প্রকাশ করেন সমর্থকেরা।

আয়োজনে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর সদস্য আরমান হোসেন সোহেল, আব্দুল্লাহ আল মামুন, আরাফাত আলী রনি, আরাফাত হোসেন সাগর, আরমান হোসেন তারেক, মিঠুন হাসান, আসাদুজ্জামান শামিম, জুবায়ের আকাশ, শুভ, আতাউর রহমান ও মহিসহ জেলা শহরের কয়েকশ ফুটবলপ্রেমী।

আয়োজকেরা জানান, সাধারণ মানুষের মাঝে বিশ্বকাপের আনন্দ ছড়িয়ে দিতেই এই উৎসবের আয়োজন করা হয়েছে। আগামী ১১ জুন বিশ্বকাপ ফুটবল শুরু হতে যাওয়ার বিষয়টি মাথায় রেখে এখন থেকেই জেলাজুড়ে ফুটবলপ্রেমীদের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

ঠাকুরগাওঁয়ে অপহরণের শিকার স্কুলছাত্রীর সন্ধান মেলেনি পাঁচ দিনেও, মামলা দায়ের

ডলার কেনাবেচার নামে প্রতারণা, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৫

ঠাকুরগাঁওয়ে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ঠাকুরগাঁওয়ে নারীর দগ্ধ মরদেহ উদ্ধার, স্বামীকে জিজ্ঞাসাবাদ

ঠাকুরগাঁওয়ে রাতে ঘর থেকে তুলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

ঠাকুরগাঁওয়ে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, থানায় মামলা

ট্রাক্টর থেকে ছিটকে পড়ে যুবকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে বোরো ধান-চাল সংগ্রহ শুরু, লক্ষ্যমাত্রা ৩২ হাজার টন