হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে মাজার ভাঙচুর করল দুর্বৃত্তরা, জড়িতদের বিচারের দাবি

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে মাজার ভাঙচুর করল দুর্বৃত্তরা। ছবি: আজকের পত্রিকা

ঠাকুরগাঁও সদর উপজেলায় ‘হজরত বাবা শাহ সত্যপীরের মাজার’ ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার গভীর রাতে শহরের বিজিবি ক্যাম্পসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এতে মাজারের মূল অংশ অক্ষত থাকলেও গ্রিল ভেঙে ফেলা হয়েছে এবং পাশের তিনটি কবর ক্ষতিগ্রস্ত হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম, ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার, ডিবি পুলিশ, থানা-পুলিশসহ বিজিবি সদস্যরা।

স্থানীয়রা জানান, গভীর রাতে দুর্বৃত্তরা মাজারে প্রবেশ করে ভাঙচুর চালায়। ভোরে ফজরের নামাজের সময় মুসল্লিরা এ দৃশ্য দেখে হতবাক হয়ে যান। খবরটি দ্রুত ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঠাকুরগাঁওয়ে মাজার ভাঙচুর করল দুর্বৃত্তরা। ছবি: আজকের পত্রিকা

স্থানীয়দের অনেকে মনে করছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশে কোনো চক্র এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

জানতে চাইলে মসজিদ ও গোরস্তান কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল ইসলাম বাবুল বলেন, ‘ফজরের নামাজ আদায় করতে এসে আমরা দেখি, মাজারের গ্রিল ভাঙা এবং কয়েকটি কবর ক্ষতিগ্রস্ত। এটি অত্যন্ত নিন্দনীয় ঘটনা। আমরা এর সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

ঠাকুরগাঁওয়ে মাজার ভাঙচুর করল দুর্বৃত্তরা। ছবি: আজকের পত্রিকা

ঘটনাস্থল পরিদর্শন শেষে ইউএনও খাইরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠীর ইন্ধন থাকতে পারে এর পেছনে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন বলেন, পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডিবি, থানা-পুলিশসহ সংশ্লিষ্ট ইউনিটগুলো জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ করছে। খুব শিগগিরই দোষীদের আইনের আওতায় আনা হবে।

জোরপূর্বক বিয়ে দেওয়ার চেষ্টা করায় তরুণীর আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ফিলিং স্টেশন থেকে পেট্রল কিনে কালোবাজারে বিক্রি, আটক ২

ঠাকুরগাঁওয়ে অনলাইন জুয়ায় টাকা হারিয়ে যুবকের আত্মহত্যা

ডিজেল ও বিদ্যুতের এই সংকটকালে সোলেমানের ‘সূর্য-সেচ’ই সমাধান

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রাণীশংকৈলে ওয়ার্ড বিএনপি নেতাদের পুকুর দখলের পাঁয়তারা

বিএনপি নেতার বাড়িতে চুরি

দক্ষিণ আফ্রিকায় গুলিতে ঠাকুরগাঁওয়ের যুবক নিহত

ঠাকুরগাঁও আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি ও আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর জয়