হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও-১ আসনে ৮২ কেন্দ্রের ফলে এগিয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

ঠাকুরগাঁও-১ আসনের ৮২ কেন্দ্রের প্রাপ্ত ফলে এগিয়ে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩ হাজার ১৩৩ ভোট। অন্যদিকে ১১ দলীয় জোটের প্রার্থী জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৫৯ হাজার ৪৪৪ ভোট।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ৭ হাজার ২০০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫১ হাজার ৬৭৮ জন, নারী ভোটার ২ লাখ ৫৫ হাজার ৫১৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন।

আসনটির ১৮৫টি কেন্দ্রে দিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ পরিবেশে ভোটারদের উপস্থিতিতে ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে দিনটি উৎসবমুখর পরিবেশে কাটে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা।

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল এগিয়ে

ঠাকুরগাঁও-১ আসনের দুই কেন্দ্রে এগিয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে অর্ধেক ভোটকেন্দ্রই ‘ঝুঁকিপূর্ণ’

নৌকা নেই বলে এখন মাঠে এসেছে দাঁড়িপাল্লা: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও, পঞ্চগড়কে শিল্প ও আইটি হাবে রূপান্তর করা হবে: তারেক রহমান

১২ ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান

সেনাবাহিনী নিরপেক্ষ নির্বাচন চায়, জালিয়াতির আশঙ্কা নেই: মির্জা ফখরুল

একাত্তর আমাদের অস্তিত্ব, একটি গোষ্ঠী তা পেছনে ফেলতে চায়: মির্জা ফখরুল

সবজির পিরামিডে পুষ্টির পাঠ

আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে সড়কে নিহত ১