হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে লাম্পি স্কিন রোগে ৭২ গরুর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত গরু। ছবি: আজকের পত্রিকা

ঠাকুরগাঁওয়ে গবাদি পশুর ভাইরাসজনিত লাম্পি স্কিন ডিজিজে (এলএসডি) আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে অন্তত ৭২টি গরু। গত প্রায় দুই মাসে এসব গরুর মৃত্যু হয়েছে। একই সময়ে জেলার পাঁচটি উপজেলায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ৩৮০টি গরু।

প্রাণিসম্পদ বিভাগ বলছে, আক্রান্ত গরুর সঠিক চিকিৎসা না হলে মৃত্যুর হার আরও বাড়তে পারে।

এদিকে এই রোগের কার্যকর প্রতিষেধক না থাকায় আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ কৃষক ও খামারিরা।

জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে সম্প্রতি জানা গেছে, আক্রান্ত গরুগুলোর মধ্যে ১ হাজার ৪২৮টি গরু বিভিন্ন উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে চিকিৎসা নিয়েছে। তবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা মনে করছেন, বাস্তবে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আরও বেশি।

সদর উপজেলার খোঁচাবাড়ী গ্রামের কৃষক আবদুল জলিল আজকের পত্রিকাকে বলেন, ‘আমার দুটি গরু ছিল। হঠাৎ দেখি শরীরে দানা দানা ফোসকা উঠছে, জ্বরও আসে। খাওয়া বন্ধ হয়ে যায়। বাজারে নিয়ে যাওয়ার সুযোগও পাইনি, পাঁচ দিনের মধ্যে একটা মারা গেল। আরেকটাও খুবই দুর্বল। মাথায় হাত দিয়ে বসে আছি।’

বালিয়াডাঙ্গী উপজেলার খামারি মাসুদ রানা বলেন, ‘১০টি গরু নিয়ে খামার শুরু করেছিলাম। এর মধ্যে তিনটি আক্রান্ত। একটা মারা গেছে। বাকি দুটিও ভালো না। ডাক্তার এসে শুধু বলছে আলাদা করে রাখতে, নাপা খাওয়াতে। এত বড় গরুকে নাপা দিলে কী হবে?’

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইজাহার আহমেদ খান বলেন, ‘লাম্পি ভাইরাসজনিত একটি সংক্রামক রোগ। আক্রান্ত পশুর কাছ থেকে অন্য পশুতে দ্রুত ছড়িয়ে পড়ে। বর্তমানে এই রোগের প্রতিষেধক নেই। তবে আমরা নিয়মিত চিকিৎসা দিচ্ছি এবং আক্রান্ত গরু আলাদা করে রাখার পরামর্শ দিচ্ছি।’

ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর প্রক্রিয়া শুরু, সময় লাগবে অন্তত দুই বছর: প্রতিমন্ত্রী রশিদুজ্জামান

ঠাকুরগাঁওয়ে আইল্যান্ডে মোটরসাইকেলের ধাক্কা, আরোহী দুই বন্ধু নিহত

ঠাকুরগাঁওয়ে এক বৃদ্ধ ও এক যুবকের আত্মহত্যা

‘আজকে পুলিশ মেরে ভাত খাব’

ঠাকুরগাঁওয়ে বড় মাঠে মিলল এসএসসির ৫০ উত্তরপত্র

আয় বেশি, তবু অবহেলায় পীরগঞ্জ রেলওয়ে স্টেশন

দক্ষ জনশক্তি ও কর্মসংস্থান সৃষ্টিই সরকারের প্রধান অগ্রাধিকার: শিল্পমন্ত্রী

রাণীশংকৈলে একাধিক দপ্তর চলছে ভারপ্রাপ্ত কর্মকর্তায়, ব্যাহত সেবাদান কার্যক্রম

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ: স্বাস্থ্যকেন্দ্রে ওষুধের তীব্র সংকট, দুর্ভোগ

হাইব্রিড ভুট্টার সাফল্যে চাঙা, ঠাকুরগাঁওয়ের কৃষি অর্থনীতি