হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে বাক্প্রতিবন্ধী নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানাধীন রাজাগাঁও ইউনিয়নে একটি ঘর থেকে বাক্প্রতিবন্ধী এক নারীর (৫১) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার সকালে উপজেলার চাপাতি পাইকপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। পরিবারের দাবি, সবার অগোচরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মানিকা বেগম জন্ম থেকেই বাক্প্রতিবন্ধী ছিলেন। মা-বাবার মৃত্যুর পর প্রায় ৩৫ বছর ধরে তিনি চাপাতি পাইকপাড়া গ্রামে তাঁর ভগ্নিপতি মো. দাইমুল ইসলামের বাড়িতে বসবাস করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, আজ সকাল ৯টার দিকে দাইমুল ইসলামের স্ত্রী পারুল বেগম গবাদিপশু নিয়ে মাঠে যান। পরে তিনি বাড়ি ফিরে মানিকা বেগমের শোবার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। এ সময় দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে তাঁরা ঘরের ভেতরে প্রবেশ করে বাঁশের আড়ার সঙ্গে রশিতে মানিকা বেগমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

নিহত নারীর ভগ্নিপতি মো. দাইমুল ইসলাম জানান, মানিকা বেগম দীর্ঘ দিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। এর আগেও বিভিন্ন সময়ে তিনি বাড়ি থেকে বেরিয়ে যেতেন এবং কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদিউজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ উদ্‌ঘাটন এবং পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

ঠাকুরগাঁওয়ের সূর্যপুরী আমের জিআই স্বীকৃতির দাবি

ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীরা পাবে চীন সফরের সুযোগ: চীনা রাষ্ট্রদূত

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

বিএনপি নেতার মোটরসাইকেল চুরির অভিযোগে আ.লীগ নেতা গ্রেপ্তার

ঠাকুরগাওঁয়ে অপহরণের শিকার স্কুলছাত্রীর সন্ধান মেলেনি পাঁচ দিনেও, মামলা দায়ের

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আর্জেন্টিনা সমর্থকদের ১০০ ফুট পতাকার র‍্যালি

ডলার কেনাবেচার নামে প্রতারণা, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৫

ঠাকুরগাঁওয়ে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ঠাকুরগাঁওয়ে নারীর দগ্ধ মরদেহ উদ্ধার, স্বামীকে জিজ্ঞাসাবাদ

ঠাকুরগাঁওয়ে রাতে ঘর থেকে তুলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ