হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন কাল, নিরাপত্তায় ড্রোন ও ডগ স্কোয়াড

ঠাকুরগাঁও প্রতিনিধি

নির্বাচনে সার্বিক নজরদারিতে ডগ স্কোয়াড। ছবি: আজকের পত্রিকা

রাত পোহালেই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন। এরই মধ্যে ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। নির্বাচন ঘিরে ১৮৫টি কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম। ভোটারদের নিরাপত্তায় এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে মোতায়েন রয়েছে।

আজ বুধবার দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় বড় মাঠে নির্বাচনী নিরাপত্তাবিষয়ক এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

এদিকে নির্বাচনী বিধিনিষেধ বাস্তবায়নে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি চালানো হচ্ছে। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলকারী কয়েকজন মোটরসাইকেলচালককে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁদের কেউ কেউ নিষেধাজ্ঞার বিষয়ে জানেন না বলে জানান। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

এসআরবি-১৩-এর এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ঠাকুরগাঁও-১ আসনের ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১১৫টিকে অধিক গুরুত্বপূর্ণ এবং ৭০টিকে মধ্যম গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচনী নিরাপত্তায় ২৫ অক্টোবর থেকে বাহিনীটির সদস্যরা দায়িত্ব পালন করছেন। ভোটের দিন ও পরবর্তী দুই দিন, অর্থাৎ ৩১ অক্টোবর পর্যন্ত তাঁরা মাঠে থাকবেন।

এসআরবি-১৩-এর সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্বাচনে সার্বিক নজরদারিতে ছয়টি মোবাইল টহল দল, দুটি স্ট্রাইকিং রিজার্ভ দল, ডগ স্কোয়াড, ড্রোন ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট কাজ করছে। সদস্যদের শরীরে বডি ক্যামেরা থাকবে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে ‘অপারেশনস কন্ট্রোল রুম’ ও ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ’ ব্যবহার করা হচ্ছে।

এই উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ পাঁচটি রাজনৈতিক দলের মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নির্বাচন ঘিরে গুজব ও উসকানিমূলক তথ্যে বিভ্রান্ত না হয়ে সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছে এসআরবি-১৩। পাশাপাশি ভোটার, প্রার্থী ও রাজনৈতিক দলগুলোকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।

ঠাকুরগাঁও উপনির্বাচন: জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি অভিযোগ আচরণবিধি লঙ্ঘন ও পক্ষপাতিত্বের

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থীকে নিয়ে অশালীন মন্তব্যে জামায়াত নেতার দণ্ড

মোবাইল কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বন্ধুর, আরেকজন হাসপাতালে

আসামিদের ‘জয় বাংলা’ স্লোগানে উত্তেজনা, আদালত চত্বরে হামলায় আহত পুলিশ

সংখ্যালঘু ভোটে চোখ বিএনপি-জামায়াতের, কঠোর নিরাপত্তায় উপনির্বাচন

সাইকেল রেখে নিখোঁজ দুই কিশোর, ভোরে দিঘি থেকে মিলল মরদেহ

ঠাকুরগাঁওয়ে তালা ভেঙে দোকানে চুরি, যুবককে পিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

ঠাকুরগাঁওয়ে পুলিশকে হত্যাচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ২

‘প্রিসাইডিং অফিসারকে খুঁটিতে বেঁধে রাখবেন’, নির্বাচনী জনসভায় পরওয়ার

এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’