হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিতদের জয়

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেল জয় পেয়েছে। নির্বাচনে ১২টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৯টিতেই জয়ী হয়েছেন এই ফোরামের প্রার্থীরা। 

অন্যদিকে কোষাধ্যক্ষসহ দুটি সদস্য পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা।

গতকাল রোববার ভোট গ্রহণ ও গণনা শেষে রাত ৯টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল হামিদ।

বিএনপি সমর্থিত প্যানেলের জয়ী প্রার্থীরা হলেন সভাপতি পদে আব্দুল হালিম, সহসভাপতি পদে নুরুল ইসলাম, মোবারক হোসেন, সাধারণ সম্পাদক পদে জয়নাল আবেদীন, সহসাধারণ সম্পাদক পদে ফজলে আলম, পাঠাগার সম্পাদক পদে আয়েজুল ইসলাম, কমনরুম অ্যান্ড কালচারাল সেক্রেটারি পদে শাহজাহান কবির, সদস্য পদে আব্দুর রাজ্জাক ও রায়হান আলী রায়হান।

আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের বিজয়ী তিন প্রার্থী হলেন কোষাধ্যক্ষ পদে জামেদুল হক, সদস্য পদে আশিকুর রহমান ও ফেরদৌস হাসান। 

জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০ থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির ভবনে টানা ভোটগ্রহণ হয়। নির্বাচনে ১২টি পদে দুটি প্যানেলের ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ২২৩ জন, যাঁদের মধ্যে ২১৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন। 

প্রধান নির্বাচন কমিশনার আব্দুল হামিদ আজকের পত্রিকাকে বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। বিজয়ীরা আগামী এক বছরের জন্য জেলা আইনজীবী সমিতির দায়িত্ব পালন করবেন।

ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর প্রক্রিয়া শুরু, সময় লাগবে অন্তত দুই বছর: প্রতিমন্ত্রী রশিদুজ্জামান

ঠাকুরগাঁওয়ে আইল্যান্ডে মোটরসাইকেলের ধাক্কা, আরোহী দুই বন্ধু নিহত

ঠাকুরগাঁওয়ে এক বৃদ্ধ ও এক যুবকের আত্মহত্যা

‘আজকে পুলিশ মেরে ভাত খাব’

ঠাকুরগাঁওয়ে বড় মাঠে মিলল এসএসসির ৫০ উত্তরপত্র

আয় বেশি, তবু অবহেলায় পীরগঞ্জ রেলওয়ে স্টেশন

দক্ষ জনশক্তি ও কর্মসংস্থান সৃষ্টিই সরকারের প্রধান অগ্রাধিকার: শিল্পমন্ত্রী

রাণীশংকৈলে একাধিক দপ্তর চলছে ভারপ্রাপ্ত কর্মকর্তায়, ব্যাহত সেবাদান কার্যক্রম

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ: স্বাস্থ্যকেন্দ্রে ওষুধের তীব্র সংকট, দুর্ভোগ

হাইব্রিড ভুট্টার সাফল্যে চাঙা, ঠাকুরগাঁওয়ের কৃষি অর্থনীতি