হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল এগিয়ে

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

ঠাকুরগাঁও-১ আসনের ২৬ কেন্দ্রের প্রাপ্ত ফলে এগিয়ে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ধানের শীষ নিয়ে পেয়েছেন ২৯ হাজার ৭০১ ভোট। অন্যদিকে ১১ দলীয় জোটের প্রার্থী জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ১৯ হাজার ৩৪২ ভোট।

ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানায়, ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ৭ হাজার ২০০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫১ হাজার ৬৭৮ জন, নারী ভোটার ২ লাখ ৫৫ হাজার ৫১৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন।

আসনটির ১৮৫টি কেন্দ্রে দিনব্যাপী ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা।

ঠাকুরগাঁও-১ আসনে ৮২ কেন্দ্রের ফলে এগিয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও-১ আসনের দুই কেন্দ্রে এগিয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে অর্ধেক ভোটকেন্দ্রই ‘ঝুঁকিপূর্ণ’

নৌকা নেই বলে এখন মাঠে এসেছে দাঁড়িপাল্লা: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও, পঞ্চগড়কে শিল্প ও আইটি হাবে রূপান্তর করা হবে: তারেক রহমান

১২ ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান

সেনাবাহিনী নিরপেক্ষ নির্বাচন চায়, জালিয়াতির আশঙ্কা নেই: মির্জা ফখরুল

একাত্তর আমাদের অস্তিত্ব, একটি গোষ্ঠী তা পেছনে ফেলতে চায়: মির্জা ফখরুল

সবজির পিরামিডে পুষ্টির পাঠ

আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে সড়কে নিহত ১