হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

৪ লাখ টাকার চায়না রিং জাল পুড়িয়ে ধ্বংস

আজকের পত্রিকা ডেস্ক­

ঠাকুরগাঁও সদর উপজেলার বুড়ির বাঁধ অভয়াশ্রম এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ টাকার অবৈধ চায়না রিং জাল ও কারেন্ট জাল জব্দ। ছবি: আজকের পত্রিকা

ঠাকুরগাঁও সদর উপজেলার বুড়ির বাঁধ অভয়াশ্রম এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ টাকার অবৈধ চায়না রিং জাল ও কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। পরে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আজ শনিবার ভোর ৫টা থেকে বেলা ১টা পর্যন্ত চলা অভিযানে প্রায় ৭০টি জাল জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম ও সদর থানার ওসি সরোয়ার আলম খান।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘দেশীয় প্রজাতির মা মাছ ও ছোট মাছ রক্ষার জন্য এই অভিযান চালানো হচ্ছে। বুড়ির বাঁধ অভয়াশ্রম প্রায় ৯৩ হেক্টর জমিজুড়ে বিস্তৃত। প্রতিবছর এখানে দেশীয় প্রজাতির মাছ ছাড়া হয়। আশ্বিন মাসের শেষে জলকপাট খুলে দেওয়ার পর পানির স্তর নেমে গেলে এলাকাবাসীর জন্য মাছ ধরার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। জেলায় ইতিমধ্যে প্রায় ৩০টি এ ধরনের অভিযান পরিচালিত হয়েছে।’

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: প্রচারণায় মসজিদ ব্যবহারের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

ঠাকুরগাঁওয়ে পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

পূজামণ্ডপ থেকে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল কিশোরীর

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণায় বাধার অভিযোগ দেলাওয়ারের, ষড়যন্ত্র দেখছেন ফয়সল আমীন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: নির্বাচন কমিশনার

ঠাকুরগাঁওয়ে বিষপানে কৃষকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে অপহরণের ১৯ দিন পর ছাত্রী উদ্ধার, আসামি কারাগারে

লালমনিরহাটে নিখোঁজ বৃদ্ধ ঠাকুরগাঁওয়ে বিআরটিসির বাসচাপায় নিহত

স্ত্রী ফাঁস নিয়েছেন জানিয়ে শাশুড়িকে ফোন, হাসপাতালে মিলল লাশ

গৃহবধূকে শালবাগানে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার