হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনের মামলায় চারজন কারাগারে

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে পর্নো ভিডিও তৈরি ও প্রতারণার অভিযোগে চারজনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার দুপুরে ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনে করা মামলায় আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।

গতকাল রোববার রাতে শহরের হাজীপাড়া মহল্লার একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় ২৯টি ল্যাপটপ জব্দ করা হয়েছে। আটক চারজন হলেন, রুহিয়া থানার ঝাড়গাঁও এলাকার ওমর ফারুক, ঘনিবিষ্টপুর গ্রামের আরিফুল ইসলাম, সেনিহারি এলাকার মেহেদি হাসান ও নওগাঁর পত্নীতলা উপজেলার মোবারকপুরের তৌহিদ রেজা।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে পর্নোগ্রাফি তৈরির কাজে ব্যবহৃত ২৯ ল্যাপটপ জব্দ করা হয়। অধিকতর তদন্তের জন্য ল্যাপটপগুলো খতিয়ে দেখা হচ্ছে।’

ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর প্রক্রিয়া শুরু, সময় লাগবে অন্তত দুই বছর: প্রতিমন্ত্রী রশিদুজ্জামান

ঠাকুরগাঁওয়ে আইল্যান্ডে মোটরসাইকেলের ধাক্কা, আরোহী দুই বন্ধু নিহত

ঠাকুরগাঁওয়ে এক বৃদ্ধ ও এক যুবকের আত্মহত্যা

‘আজকে পুলিশ মেরে ভাত খাব’

ঠাকুরগাঁওয়ে বড় মাঠে মিলল এসএসসির ৫০ উত্তরপত্র

আয় বেশি, তবু অবহেলায় পীরগঞ্জ রেলওয়ে স্টেশন

দক্ষ জনশক্তি ও কর্মসংস্থান সৃষ্টিই সরকারের প্রধান অগ্রাধিকার: শিল্পমন্ত্রী

রাণীশংকৈলে একাধিক দপ্তর চলছে ভারপ্রাপ্ত কর্মকর্তায়, ব্যাহত সেবাদান কার্যক্রম

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ: স্বাস্থ্যকেন্দ্রে ওষুধের তীব্র সংকট, দুর্ভোগ

হাইব্রিড ভুট্টার সাফল্যে চাঙা, ঠাকুরগাঁওয়ের কৃষি অর্থনীতি