হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দিইনি, দেবও না: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: আজকের পত্রিকা

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘যারা দুর্নীতি করবে তাদের দেখার জন্য তো দুদক আছে, তারা দেখবেন। আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দিইনি, দেবও না।’

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে জেলার সব সরকারি অফিসপ্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টাদের দুর্নীতি নিয়ে ইদানীং পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে, বিএনপি সরকার এটাকে কীভাবে দেখছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি, এই বিষয়গুলোতে সময় নষ্ট না করে আমাদের সময় দেওয়া উচিত ভবিষ্যতের জন্য। আমরা কত দ্রুত সামনের দিকে এগোতে পারব, দেশটাকে কী করে সত্যিকার অর্থে একটি সমৃদ্ধ অর্থনীতিতে পরিণত করতে পারব এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারব, সে বিষয়গুলোতে আমাদের নজর দেওয়া উচিত।’

ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘ইতিমধ্যে মেডিকেল কলেজ স্থাপনের জন্য একটি টিম এসেছে। তারা জমি দেখে আজকেই নির্ধারণ করবেন। তারা আশা করছেন যে ২০২৭ সালের মধ্যে এখানে ছাত্র ভর্তি শুরু করা যাবে। এটি ঠাকুরগাঁওয়ের জন্য নিঃসন্দেহে খুবই ভালো খবর।’

মতবিনিময় সভার অন্যান্য গুরুত্ব বিষয় সম্পর্কে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘আজকের সভায় আমরা সবচেয়ে বেশি জোর দিয়েছি মাদক নিয়ন্ত্রণের ওপর। আমরা আশা করি, এসপি সাহেবের ব্যক্তিগত তত্ত্বাবধানে আজ থেকেই এর কার্যক্রম শুরু হবে। এরপর আমরা জোর দিয়েছি, আমাদের হাসপাতালের সেবা উন্নত করার ওপর।’

ফিলিং স্টেশন থেকে পেট্রল কিনে কালোবাজারে বিক্রি, আটক ২

ঠাকুরগাঁওয়ে অনলাইন জুয়ায় টাকা হারিয়ে যুবকের আত্মহত্যা

ডিজেল ও বিদ্যুতের এই সংকটকালে সোলেমানের ‘সূর্য-সেচ’ই সমাধান

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রাণীশংকৈলে ওয়ার্ড বিএনপি নেতাদের পুকুর দখলের পাঁয়তারা

বিএনপি নেতার বাড়িতে চুরি

দক্ষিণ আফ্রিকায় গুলিতে ঠাকুরগাঁওয়ের যুবক নিহত

ঠাকুরগাঁও আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি ও আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর জয়

ঠাকুরগাঁওয়ে অটোরিকশার চাপায় স্কুলছাত্র নিহত

বাড়িতে ড্রামভর্তি পেট্রল রেখে গভীর রাতে ৩০০ টাকা লিটারে বিক্রি, দণ্ড