হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে সড়কে নিহত ১

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ে আদালতে মামলার হাজিরা দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মো. গোলাম রব্বানী নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে সদর উপজেলার ভগদগাজি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাম রব্বানী জেলার রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া সম্পদবাড়ী গ্রামের মো. নাবালক রহমান ওরফে মজিবুর রহমানের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, আজ সকালে একটি মামলার তারিখ থাকায় পরিবারের সদস্যদের সঙ্গে ঠাকুরগাঁও সদরের উদ্দেশে রওনা হন গোলাম রব্বানী। পথে ভগদগাজি নামক এলাকায় পৌঁছালে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান। তবে ঠিক কীভাবে বা কোন যানের সঙ্গে এই দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে স্থানীয় লোকজন বা প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি।

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল: বিকল লিফট, কাঁধে সাত তলায় তোলা হয় রোগী

১৯৭১ সালে তারা কী করেছিল, তা ভেবে সিদ্ধান্ত নেবেন: মির্জা ফখরুল

‘বাসররাতে মুখ ধোয়ার পর নববধূকে চেনা যাচ্ছে না’, কনে ফেরত, বর কারাগারে

ঠাকুরগাঁওয়ে ১৩ মাসে ৩৪৬ জনের আত্মহত্যা

ছেলেকে বাঁচাতে গিয়ে কোদালের কোপে প্রাণ গেল মায়ের

ঠাকুরগাঁও খাদ্যগুদামে রেকর্ড ছাড়া ৩৪৫০ কেজি চালের সন্ধান

অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা স্পষ্ট: মির্জা ফখরুল

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ঠাকুরগাঁওয়ে পাঁচ পরীক্ষার্থীর কারাদণ্ড, একজনকে জরিমানা

জলাতঙ্কের টিকা নেই, হয়রান রোগীরা

ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় বাসের সঙ্গে তেলের লরির ধাক্কা, আহত ৬