হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সংখ্যালঘু নারী ভোটারদের সরব উপস্থিতি

ঠাকুরগাঁও প্রতিনিধি

দৌলতপুর সোলেমান খান বহুমুখী উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে সকাল সাড়ে ১১টায় তোলা। ছবি: আজকের পত্রিকা

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে অধিকাংশ কেন্দ্রে সকাল থেকে ভোটারদের উপস্থিতি কিছুটা কম থাকলেও কয়েকটি কেন্দ্রে ব্যতিক্রমী চিত্র দেখা গেছে। বিশেষ করে কিছু কেন্দ্রে সংখ্যালঘু নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা যায়। সকালের দিকে সামগ্রিকভাবে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও নির্দিষ্ট কয়েকটি কেন্দ্রে ভোটারদের অংশগ্রহণ ছিল উৎসবমুখর।

সকাল সাড়ে ১১টার দিকে আসনের ৪৮ নম্বর কেন্দ্র দৌলতপুর সোলেমান খান বহুমুখী উচ্চবিদ্যালয়ে গিয়ে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যায়। বিশেষ করে সংখ্যালঘু নারী ভোটারদের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোট দেওয়ার দৃশ্য ছিল চোখে পড়ার মতো।

দৌলতপুরের সাধুপাড়া এলাকার বাসিন্দা শেফালী রানী ভোট দেওয়া শেষে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘কেন্দ্রে এসে খুব ভালো লাগছে। ভোটের পরিবেশ বেশ শান্ত ও সুন্দর। কোনো ঝামেলা ছাড়া ভোট দিতে পেরেছি।’

একই এলাকার পদ্মারানী বলেন, ‘আমি সকাল ১১টার দিকেই কেন্দ্রে চলে আসি। পরিবেশ খুব ভালো ছিল। সুষ্ঠুভাবে নিজের ভোটটি দিতে পেরে খুব ভালো লাগছে।’

এ ছাড়া দৌলতপুরের বাঁশগাড়া এলাকার অঞ্জনা এবং খোঁচাবাড়ি এলাকার সোমারীসহ অনেক নারী ভোটার সকালে কেন্দ্রে এসে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।

কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা মো. রিজওয়ানুল হক জানান, দৌলতপুর সোলেমান খান বহুমুখী উচ্চবিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৫ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৪৯৭ জন এবং নারী ভোটার ১ হাজার ৫০৮ জন। তিনি আরও জানান, সকাল সাড়ে ১১টা পর্যন্ত এ কেন্দ্রে আনুমানিক ৬৫০টি ভোট পড়েছে।

ঠাকুরগাঁও-১ আসনে চলছে ভোট গ্রহণ: কর্মকর্তাদের কার্ডে ছবি না থাকায় উদ্বিগ্ন দেলাওয়ার

ভোট দিয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল বললেন, ‘শতভাগ জয়ের ব্যাপারে আশাবাদী’

সরকারি দলের পক্ষে সমর্থনের অভিযোগ, ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ কর্মকর্তা প্রত্যাহার

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে আজ ভোট

ভোটের আগের রাতে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ, টাকা বিতরণের দাবি

আড়াই ঘণ্টার ধাওয়া, চলন্ত ট্রাকে ঝুলে ৩২ লাখের ইয়াবা জব্দ করলেন সিপাহি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন কাল, নিরাপত্তায় ড্রোন ও ডগ স্কোয়াড

ঠাকুরগাঁও উপনির্বাচন: জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি অভিযোগ আচরণবিধি লঙ্ঘন ও পক্ষপাতিত্বের

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থীকে নিয়ে অশালীন মন্তব্যে জামায়াত নেতার দণ্ড

মোবাইল কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বন্ধুর, আরেকজন হাসপাতালে