হোম > সারা দেশ > টাঙ্গাইল

দোকানে অভিযান চালিয়ে কোটি টাকার নিষিদ্ধ উত্তেজক জব্দ, ব্যবসায়ী কারাগারে

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের গোপালপুরে একটি দোকানে অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধ জব্দ করেছে পুলিশ। সেই সঙ্গে ওই দোকানিকে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

আজ রোববার দুপুরে উপজেলার নগদা শিমলা ইউনিয়নের ঝাওয়াইল বাজারের এক দোকান থেকে এসব জব্দ করা হয়। 

ওই দোকানের মালিক সানোয়ার হোসেন। দোকানের নাম সাগর স্টোর। সানোয়ার হোসেন নগদা শিমলা ইউনিয়নের মজিদপুর গ্রামের মৃত আব্দুল হামিদ বসনীর ছেলে। 

গোপালপুর থানা-পুলিশ বলছে, একটি প্রভাবশালী মহলের যোগসাজশে সানোয়ার হোসেন অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিল। নিষিদ্ধ, ক্ষতিকারক ও যৌন উত্তেজক অবৈধ ওষুধ, সালসা ও পানীয়ের পাইকারি ব্যবসা করতেন তিনি। 

ঝাওয়াইল বাজারের ব্যবসায়ী মজনু মিয়া জানান, একটি প্রভাবশালী মহলের পরিচয়ে এ অবৈধ ব্যবসা চালানোয় এলাকার যুবক ও কিশোররা নানা অপরাধে জড়িত ছিল। 

এ বিষয়ে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক তৈয়ব আজকের পত্রিকাকে জানান, সাগর স্টোর নামের একটি ভ্যারাইটি দোকানের অন্তরালে সানোয়ার এ নিষিদ্ধ ব্যবসা চালাচ্ছিলেন। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযান চালায়। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

হারমোনিয়ামে লুকিয়ে অস্ত্র পাচার: ৩ পিস্তল ও ৪১ লাখ টাকাসহ গ্রেপ্তার ৩

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: সুলতান সালাউদ্দিন টুকু

সখীপুরে ধানখেতের পাশে পড়ে ছিল দারোয়ানের মরদেহ

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

সখীপুরে চিকিৎসক ছেলের বিরুদ্ধে মায়ের অভিযোগ: মন্ত্রীর মধ্যস্থতায় ঘরে ফিরলেন মা-বাবা

সখীপুরে চিকিৎসক ছেলের বিরুদ্ধে মায়ের অভিযোগ, নেপথ্যে কোটি টাকার জমি

দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু

মধুপুরে হঠাৎ ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকের ৫৩ হেক্টর ফলের বাগান

মির্জাপুরে কৌশলে বিকাশের দোকান থেকে দেড় লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

মির্জাপুরে স্ত্রী-সন্তানকে পুড়িয়ে হত্যাচেষ্টার মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড