হোম > সারা দেশ > টাঙ্গাইল

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি 

সৈয়দ ইরফানুল বারী। ছবি: সংগৃহীত

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সহচর, সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যসচিব এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষক সৈয়দ ইরফানুল বারী (৮২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যের কারণে আজ শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে সন্তোষে নিজ বাসভবনে তিনি মারা যান।

সৈয়দ ইরফানুল বারী স্ত্রী ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সাপ্তাহিক হক কথা পত্রিকার সম্পাদক, লেখক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক ছিলেন।

তাঁর মৃত্যুতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই শোক সইবার জন্য মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন।

যমুনার ভাঙনে ঢাকা-টাঙ্গাইল-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ, ১৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

মির্জাপুরে ঘরের বেড়া কেটে স্বর্ণালংকারসহ ৪০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ

মির্জাপুরে তাবলিগ জামাতে গিয়ে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

মির্জাপুরে পৃথক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ১১

নৌকা ভ্রমণে এসে বিদ্যুতায়িত হয়ে দুই যুবকের মৃত্যু, নারীসহ আহত ৪

অসুস্থতার যন্ত্রণা সহ্য করতে না পেরে গৃহবধূর বিষপানে আত্মহত্যা

টাঙ্গাইলে স্কুলছাত্রীকে অপহরণ ও হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড

মোবাইল না দেওয়ায় অভিমানে গলায় ফাঁস নিয়ে শিশুর মৃত্যু

জাল টাকা রাখার দায়ে ১০ বছর কারাদণ্ড