হোম > সারা দেশ > টাঙ্গাইল

পোলট্রি বর্জ্যে অতিষ্ঠ জনজীবন, ক্ষুব্ধ এলাকাবাসী

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

পোলট্রি খামারে দূষিত হচ্ছে পরিবেশ। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের সখীপুর উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামের ঘনবসতিপূর্ণ এলাকায় পোলট্রি খামারের বর্জ্যে দূষিত হচ্ছে পরিবেশ। ফসলি জমির মাঝে গড়ে ওঠা খামার থেকে ছড়ানো তীব্র দুর্গন্ধে ওই এলাকার বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এলাকার শতাধিক পরিবারের অভিযোগ, মুরগির বিষ্ঠা ফেলা হচ্ছে গ্রামের একটি নিচু জমিতে। এতে দুর্গন্ধ যেমন ছড়াচ্ছে, তেমনি বর্ষা মৌসুমে ওই বিষ্ঠা ছড়িয়ে পড়ছে পাশের জমিতে। ফলে নষ্ট হচ্ছে ফসল ও এলাকার পরিবেশ। পাশাপাশি তীব্র দুর্গন্ধে বাড়িতে বসবাস অসহনীয় হয়ে উঠেছে।

ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় পাঁচ বছর আগে উপজেলার বড়চওনা এলাকার ব্যবসায়ী জাহিদ হাসান তিন একর জমি কিনে লেয়ার মুরগির (ডিম দেওয়া মুরগি) খামার স্থাপন করেন। খামারের ঘর তৈরির সময় এলাকাবাসীর বাধার মুখেও পড়েছিলেন ব্যবসায়ী জাহিদ হাসান। এ সময় তিনি বিস্কুটের কারখানা করার কথা বলে ঘর নির্মাণ শেষ করেন। পরে সেখানে লেয়ার মুরগির খামার করেন।

স্থানীয় কৃষক আবদুস ছামাদ ও নজরুল ইসলাম বলেন, খামারের বিষ্ঠা জমিতে গিয়ে ফসল নষ্ট করে দিচ্ছে। বৃষ্টির পানিতে মুরগির বিষ্ঠা আশপাশের জমিতে ছড়িয়ে পড়ছে। এ ছাড়া ওই খামারের ভারী যানবাহন গ্রামীণ সড়কও নষ্ট করে ফেলেছে।

স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম, নুরজ্জামান, ইদ্রিছ আলীসহ আরও বেশ কয়েকজন আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্গন্ধ ও দূষণে এলাকার পরিবেশ মারাত্মকভাবে নষ্ট হয়ে গেছে। বারবার অনুরোধ করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। দুর্গন্ধে আমাদের ছেলে-মেয়েরা বাড়িতে টিকতে পারছে না।’

এ বিষয়ে জানতে চাইলে খামারি জাহিদ হাসান বলেন, ‘আমি এমন কিছু করব না, যাতে এলাকার ক্ষতি হয়। পরিবেশবান্ধব খামার গড়ে তুলব এবং কাদামাটির রাস্তা নিজ খরচে সংস্কার করে দেব।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনী বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

গোপালপুর উপজেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত, সভাপতি বহিষ্কার

পর্তুগালে ট্রেনের ধাক্কায় বাংলাদেশি নিহত, আহত ৪

নিয়মিত টিকার পরিবর্তে শিশুকে জলাতঙ্কের টিকা পুশ

অনলাইন জুয়ার দেড় কোটি টাকার ভাগ-বণ্টন নিয়ে ফেসবুকে স্ট্যাটাসের পর সরকারি কর্মচারীর আত্মহত্যা

টাঙ্গাইল: ৮১ স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সংকট

গোপালপুরে নারী ও শিশু নির্যাতন মামলায় সেই শিক্ষক সাময়িক বরখাস্ত

টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

স্কুলছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে প্রধান শিক্ষককে পিটুনি

সরকার ভবিষ্যতে স্বাস্থ্য কার্ড দেওয়ার কথা ভাবছে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

দেশের প্রতিটি উপজেলায় এআই প্রশিক্ষণকেন্দ্র চালু করা হবে: আইসিটি মন্ত্রী