হোম > সারা দেশ > টাঙ্গাইল

সখীপুরে হাসপাতাল, বাজার ও মসজিদের জমি রক্ষার দাবিতে মানববন্ধন

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

টাঙ্গাইলের সখীপুর-সাগরদীঘি সড়কের বড়চওনা চৌরাস্তা মোড়ে মানববন্ধন। আজ শুক্রবার বিকেলে। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা বাজারের মসজিদ, হাসপাতাল ও পুকুরের জমি ভূমিদস্যুদের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ শুক্রবার বিকেলে সখীপুর-সাগরদীঘি সড়কের বড়চওনা চৌরাস্তা মোড়ে স্থানীয় মুসল্লি, ব্যবসায়ী, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকাবাসী এই কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জমির দাগ-খতিয়ান ও প্রকৃত মালিকের নাম পরিবর্তন করে ২ একর ৮০ শতাংশ জমি জালিয়াতি করে আবদুল মান্নান নামের এক ব্যক্তি নিজের নামে নেওয়ার পাঁয়তারা করছেন। প্রকৃতপক্ষে ওই জমির মালিকের নাম নদীরাম কোচ ও তাঁর ছেলে বোচা কোচ। ওই জমিতে বড়চওনা বাজার জামে মসজিদ, বড়চওনা উপস্বাস্থ্য কেন্দ্র, পুকুর, বড়চওনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে।

বক্তারা বলেন, আবদুল মান্নানের বাড়ি উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামে। সম্প্রতি তিনি ঢাকার ভূমি রেকর্ড অফিসে রেকর্ড কর্মকর্তা ও টাঙ্গাইল জেলা প্রশাসককে বিবাদী করে মামলা করেছেন। মামলার কারণ উল্লেখ করা হয়েছে, জরিপের সময় ভুলক্রমে বর্তমান রেকর্ডে জমির মালিক হিসেবে তাঁর নামটি অন্তর্ভুক্ত হয়নি।

বক্তারা দাবি করেন, আবদুল মান্নানের দাবি মিথ্যা ও বানোয়াট। তিনি সত্য গোপন করে কাগজপত্র জালিয়াতি করে এই মামলার নাটক সাজিয়েছেন।

মানববন্ধনে সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল হালিম সরকার লাল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এস এম ছবুর রেজা, ইউপি সদস্য আশরাফ হোসেন, মিজানুর রহমান, আবদুল মজিদ প্রমুখ বক্তব্য দেন।

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে আবদুল মান্নান বলেন, ‘আমি কোনো ব্যক্তির নামে মামলা করিনি। আমি জেলা প্রশাসক ও বন বিভাগের নামে মামলা করেছি। আমি যদি আইনগতভাবে জমি পাই পাব, আর না পেলে কোনো দাবি নেই।’

আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধির মায়ের ইন্তেকাল

সখীপুরে বাঁশবোঝাই ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ৪

টাঙ্গাইল চেম্বারের সভাপতি নির্বাচিত হলেন টিটু

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ১৪ লাখ টাকা টোল আদায়

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৭ কিলোমিটারজুড়ে যানজট

টাঙ্গাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১: পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি

টাঙ্গাইলের গোপালপুরে সংঘর্ষ ও অগ্নিসংযোগে নিহত ১, আহত অন্তত ১৫

টাঙ্গাইলে দুই উপজেলার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, পুলিশসহ আহত ২০

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: পলেস্তারা খসে পড়ে রোগীসহ আহত ২

পাকুটিয়া হাটে চামড়ার স্তূপ, নেই ক্রেতা