হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইল জেলহাজতে আওয়ামী লীগ নেতার মৃত্যু

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

সুলতান মিয়া। ছবি: সংগৃহীত

টাঙ্গাইল জেলহাজতে গতকাল বুধবার (২৬ নভেম্বর) রাতে মির্জাপুরের আওয়ামী লীগ নেতা সুলতান মিয়ার মৃত্যু হয়েছে। হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জেলার মুহাম্মদ জাহেদুল আলম। মৃত সুলতান মিয়া গোড়াই ইউনিয়নের হরিরপাড়া গ্রামের আজমত আলীর ছেলে। তিনি গোড়াই ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

জেল কর্তৃপক্ষ সূত্র জানায়, বুধবার গভীর রাতে বুকে ব্যথা অনুভব করলে সুলতান মিয়াকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

গত বছরের ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক-সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন’ চলাকালে পুলিশের ছররা গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেলের দুই চোখ অন্ধ হয়ে যায়। এ ঘটনায় হিমেলের মা নাছিমা বেগম বাদী হয়ে টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলি আদালতে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় পুলিশ, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাসহ মোট ১০০ জনের নাম উল্লেখ করা হয় এবং ৪০০-৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে গত ২৮ অক্টোবর আওয়ামী লীগ নেতা সুলতান মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর প্রায় এক মাস তিনি টাঙ্গাইল জেলা কারাগারে ছিলেন।

ঘরে নারীর লাশ, ছেলে নিখোঁজ, শিশুকন্যাকে পাওয়া গেল আত্মীয়র বাড়ি

বিক্রি বন্ধ ফিলিং স্টেশনে মিলল ১৬ হাজার লিটার তেল, জরিমানা

সড়কের পাশে পড়ে ছিল মাদ্রাসাছাত্রের লাশ

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৩১ লাখ টাকার টোল আদায়

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৪১ লাখ টাকার টোল আদায়

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নিহত পাঁচজনই পোশাকশ্রমিক, বাড়ি গাইবান্ধা

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫

মধুপুরে পরিবহনসংকটে রাজধানীমুখী মানুষের চরম ভোগান্তি

থানায় গিয়ে পুলিশ পরিচয়ে তদবির, সন্দেহজনক আচরণে ধরা

টাঙ্গাইলে কবরস্থানের জমি নিয়ে সংঘর্ষে কিশোর নিহত, আহত ৫