হোম > সারা দেশ > সিলেট

সিলেটে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের দুই কর্মী আটক

সিলেট প্রতিনিধি

প্রতীকী ছবি

সিলেটে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুজনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকালে নগরের কুমারপাড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় সেখান থেকে মিছিলের ব্যানারও জব্দ করেছে পুলিশ। আটক দুজন হলেন—নগরের নয়াসড়কের জসীম আলীর ছেলে মাসুদ রানা (২৩) ও পূর্ব জিন্দাবাজার এলাকার জগদানন্দ পুরকায়স্থের ছেলে জয়ানন্দ পুরকায়স্থ অর্ণব (২৭)।

জানা গেছে, সকালে একটি ব্যানার সামনে রেখে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন কয়েকজন যুবক। তাঁরা সবাই কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী। খবর পেয়ে পুলিশের একটি দল কুমারপাড়া এলাকায় উপস্থিত হয়ে দুজনকে আটক করতে সক্ষম হয়।

মিছিলের ব্যানারে একপাশে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেলের ছবি ও অপর পাশে মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভের ছবি রয়েছে।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সকালে ছাত্রলীগের কয়েকজন মিছিলের চেষ্টা করে। তখন পুলিশ সেখান থেকে দুজনকে আটক করে। এ ঘটনায় যারা জড়িত, তাঁদের চিহ্নিত করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলার প্রস্তুতি চলছে।

রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুই কনস্টেবলের যাবজ্জীবন

সিলেট ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ২

সিলেটে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে আটক ৫

সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশকনিধন অভিযান

তিন বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী

নানা অনিয়মে সিলেটের একটি মসলার কারখানাকে জরিমানা

পুকুর নিয়ে বিরোধে হামলায় প্রাণ গেল যুবকের

জৈন্তাপুরে কলেজের পাশ থেকে ফেরিওয়ালার মরদেহ উদ্ধার

সিলেটে শাহজালাল (রহ.) মাজারে দানবাক্সে মিলল ৮৮ লাখ ৬৫ হাজার টাকা

পূজায় সিলেটে রেকর্ড গড়লেন পর্যটকেরা