হোম > সারা দেশ > সিলেট

সিলেটে ৩৪০ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেপ্তার ৩

সিলেট প্রতিনিধি

সিলেটে ৩৪০ বস্তা ভারতীয় চিনিসহ তিনজন গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

সিলেটে ৩৪০ বস্তায় ভারতীয় চিনিসহ তিন জনকে আটক করেছে পুলিশ। যার আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ৪০ হাজার টাকা। আজ রোববার মহানগর পুলিশের বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন-সিলেটের এয়ারপোর্ট এলাকার বড়শালা নয়া বাজারের মো. রাসেল মিয়া (৩৩), দক্ষিণ সুরমা উপজেলার মোছারগাওঁয়ের মো. জুবেল আহমদ (২৫) ও শরিয়তপুরের ভেদরগঞ্জের মরন বেপারী (২৩)।

সিলেটে ৩৪০ বস্তা ভারতীয় চিনি। ছবি: সংগৃহীত

পুলিশ জানায়, শনিবার সকালে সিলেট নগরীর বন্দরবাজারস্থ মশরাফিয়া রেস্টুরেন্টের সামনে চেকপোস্ট পরিচালনা করে একটি ট্রাক আটক করা হয়। যেখানে তল্লাশি করে ৩৪০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। প্রতি বস্তায় ৫০ কেজি করে মোট ১৭ হাজার চিনি পাওয়া যায়। যার আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ৪০ হাজার টাকা। এ সময় ট্রাকটি জব্দ করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সিলেটে উদ্ভিদের হাসপাতাল ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’ চালু

চার দিনে শাবিপ্রবির তিন শিক্ষার্থীর মৃত্যু

সিলেটে হাসপাতালের ভেতরে শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

চিকিৎসকদের প্রাইভেট ফি নির্ধারণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: মামুনুল হক

সিলেটের গোয়াইনঘাটে যুবককে কুপিয়ে হত্যা

সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

মন্ত্রীর আশ্বাসে আন্দোলন প্রত্যাহার, রোববার ক্লাসে ফিরছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

এনসিটি টার্মিনালের চুক্তি সক্ষমতা বৃদ্ধির জন্য: বাণিজ্যমন্ত্রী

সিলেটে টিকিটের নামের সঙ্গে এনআইডির অমিল হলে ট্রেনে ভ্রমণ নয়