হোম > সারা দেশ > সিলেট

বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচন দ্রুত করতে হবে: শাবিপ্রবিতে নাহিদ

শাবিপ্রবি প্রতিনিধি 

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই অভ্যুত্থানে শাবিপ্রবি অসীম সাহসিকতা দেখিয়েছিল। এখান থেকে লড়াই পুরো সিলেটে ছড়িয়ে পড়ে। এই আন্দোলনে বিশ্ববিদ্যালয়গুলো একেকটা দুর্গ হয়ে উঠেছিল। এই এক বছরে আমাদের অনেক চাওয়া-পাওয়া পূরণ হয়নি। তবে দেশে গণতন্ত্র ও মানবাধিকারের একটি পরিবেশ তৈরি হয়েছে।’

আজ শুক্রবার (২৫ জুলাই) বিকেলে ৫টার দিকে সুনামগঞ্জ থেকে সিলেট শহরের পথে ‘জুলাই পদযাত্রা’ নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটকে এক সংক্ষিপ্ত সমাবেশে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

সমাবেশে নাহিদ ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচন দ্রুত করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোয় ঠিকমতো খাবার থাকতে হবে। লাইব্রেরিতে পর্যাপ্ত বই থাকবে। বিশ্ববিদ্যালয়গুলোতে একাডেমিক পরিবেশ নিশ্চিত করতে হবে।

নাহিদ আরও বলেন, ‘জুলাই-পরবর্তী নতুন বাংলাদেশে কেউ প্রশ্নের ঊর্ধ্বে নয়। সবার সমালোচনা মাথায় নিয়ে তরুণদের নেতৃত্বে নতুন রাজনীতি তৈরি করতে চাই।’

পরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে আরও এক সমাবেশে যোগ দেন এনসিপির নেতা-কর্মীরা।

সিএনজিচালিত অটোরিকশার সিরিয়াল নিয়ে বিরোধে চালককে কুপিয়ে হত্যা, আটক ৩

সিলেটে গাড়ি আটকে চাঁদাবাজির অভিযোগ, ছাত্রদলের ৮ নেতা-কর্মীকে শোকজ

সরকার দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদ্‌যাপনে সর্বাত্মক সহযোগিতা দিয়েছে: শ্রমমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেটে মেয়াদোত্তীর্ণ ও সরকারি ওষুধ বিক্রি, ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা

জৈন্তাপুরে অটোরিকশা থেকে ৯৬ বোতল মদ উদ্ধার, চালক আটক

ট্রাকে কলাপাতার নিচে মিলল ৬৮৮ বোতল মদ-ফেনসিডিল ও ৪০০ পিস ইয়াবা, আটক ৩

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় তিন মাসের শিশুসহ দুজন নিহত, আহত ৫

ভারত সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ২৬ ঘণ্টা পর ফিরল লাশ

সিলেটে উদ্ভিদের হাসপাতাল ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’ চালু